প্রশ্ন ১. ‘বাঙ্গলা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) সুকুমার সেন
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) মুহম্মদ এনামুল হক
উত্তর: গ) মুহম্মদ শহীদুল্লাহ
প্রশ্ন ২. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
ক) শেষের কবিতা
খ) বলাকা
গ) ডাকঘর
ঘ) কালান্তর
উত্তর: ক) শেষের কবিতা
প্রশ্ন ৩. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
ক) কাব্যগ্রন্থ
খ) পত্রিকা
গ) উপন্যাস
ঘ) ছোটগল্প
উত্তর: খ) পত্রিকা
প্রশ্ন ৪. জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ক) রাখালী
খ) সোজন বাদিয়ার ঘাট
গ) নক্শী কাঁথার মাঠ
ঘ) বালুচর
উত্তর: ক) রাখালী
প্রশ্ন ৫. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
ক) হাসান হাফিজুর রহমান
খ) জহির রায়হান
গ) শহীদুল্লাহ কায়সার
ঘ) আনোয়ার পাশা
উত্তর: ঘ) আনোয়ার পাশা
প্রশ্ন ৬. জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?
ক) অরণ্য
খ) পর্বত
গ) স্থাবর
ঘ) সমুদ্র
উত্তর: গ) স্থাবর
প্রশ্ন ৭. ‘উৎকর্ষতা’ কি কারণে অশুদ্ধ?
ক) সন্ধিজনিত
খ) প্রত্যয়জনিত
গ) উপসর্গজনিত
ঘ) বিভক্তিজনিত
উত্তর: খ) প্রত্যয়জনিত
প্রশ্ন ৮. তুমি না বলেছিলে আগামীকাল আসবে? —এখানে ‘না’ –এর ব্যবহার কি অর্থে?
ক) না-বাচক
খ) হ্যাঁ-বাচক
গ) প্রশ্নবোধক
ঘ) বিস্ময়সূচক
উত্তর: গ) প্রশ্নবোধক
প্রশ্ন ৯. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক) মৃত্যুক্ষুধা
খ) আলেয়া
গ) ঝিলিমিলি
ঘ) মধুমালা
উত্তর: ক) মৃত্যুক্ষুধা
প্রশ্ন ১০. ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
ক) কাব্য
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) প্রবন্ধ
উত্তর: ক) কাব্য
প্রশ্ন ১১. কোনটি ঠিক?
ক) সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
খ) কাঁদো নদী কাঁদো (কাব্য)
গ) বহিপীর (নাটক)
ঘ) মহাশ্মশান (নাটক)
উত্তর: গ) বহিপীর (নাটক)
প্রশ্ন ১২. ‘কার মাথায় হাত বুলিয়েছ’ – এখানে ‘মাথা’ শব্দের অর্থ –
ক) স্বভাব নষ্ট করা
খ) স্পর্ধা বাড়া
গ) ফাঁকি দেওয়া
ঘ) কোনো উপায়ে
উত্তর: গ) ফাঁকি দেওয়া
প্রশ্ন ১৩. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
ক) পথের দাবী
খ) নিষ্কৃতি
গ) চরিত্রহীন
ঘ) দত্তা
উত্তর: ক) পথের দাবী
প্রশ্ন ১৪. কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?
ক) আশা-আকাঙ্ক্ষার সমর্থনে
খ) ভবিষ্যতের বাঙালি
গ) উন্নত জীবন
ঘ) সভ্যতা
উত্তর: খ) ভবিষ্যতের বাঙালি
প্রশ্ন ১৫. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
ক) কষ্ট
খ) উপনিষৎ
গ) কল্যাণীয়েষু
ঘ) আষাঢ়
উত্তর: ঘ) আষাঢ়
প্রশ্ন ১৬. ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে,’ বলেছেন-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: ঘ) প্রমথ চৌধুরী
প্রশ্ন ১৭. ‘ অক্ষির সমীপে’ এর সংক্ষেপণ হলো-
ক) সমক্ষ
খ) পরোক্ষ
গ) প্রত্যক্ষ
ঘ) নিরপেক্ষ
উত্তর: ক) সমক্ষ
প্রশ্ন ১৮. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
ক) অব্যয় ও শব্দাংশ
খ) নতুন শব্দ গঠনে
গ) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
ঘ) ভিন্ন অর্থ প্রকাশে
উত্তর: গ) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
প্রশ্ন ১৯. ‘তুমি এতক্ষণ কী করেছ?’ – এই বাক্যে ‘কী’ কোন পদ?
ক) বিশেষণ
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) ক্রিয়া
উত্তর: গ) সর্বনাম
প্রশ্ন ২০. ‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।’ – এই বাক্যে ‘ আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক) কর্তৃকারকে সপ্তমী
খ) কর্মকারকে সপ্তমী
গ) অপাদান কারকে তৃতীয়া
ঘ) অধিকরণ কারকে সপ্তমী
উত্তর: ঘ) অধিকরণ কারকে সপ্তমী
প্রশ্ন ২১. There are ____ dangerous drivers.
ক) a very lot of
খ) very many of
গ) very much of
ঘ) a lot of
উত্তর: ঘ) a lot of
প্রশ্ন ২২. I have read the book ____ you lent me.
ক) that
খ) whom
গ) whose
ঘ) What
উত্তর: ক) that
প্রশ্ন ২৩. Water boils ____ you heat it to 100 centigrade.
ক) unless
খ) until
গ) if
ঘ) Although
উত্তর: গ) if
প্রশ্ন ২৪. Tell me ____ that.
ক) whom told you
খ) that told you
গ) who told you
ঘ) told you
উত্তর: গ) who told you
প্রশ্ন ২৫. I opened the door as soon as I ____ the bell.
ক) have heard
খ) was hearing
গ) am heard
ঘ) heard
উত্তর: ঘ) heard
প্রশ্ন ২৬. I am looking for someone who ____ play the piano.
ক) able to
খ) is able
গ) can be able to
ঘ) can
উত্তর: ঘ) can
প্রশ্ন ২৭. Don’t make a noise while your father-
ক) is being asleep
খ) is sleeping
গ) asleep
ঘ) has slept
উত্তর: খ) is sleeping
প্রশ্ন ২৮. As the sun ____, I decided to go out.
ক) shines
খ) has shone
গ) shine
ঘ) was shining
উত্তর: ঘ) was shining
প্রশ্ন ২৯. He gave up ____ football when he got married.
ক) to play
খ) playing
গ) play
ঘ) of playing
উত্তর: খ) playing
প্রশ্ন ৩০. I have ____ interest in the matter.
ক) not
খ) any
গ) none
ঘ) no
উত্তর: ঘ) no
প্রশ্ন ৩১. ____ is not the only thing tourists want to see.
ক) A scenery
খ) Sceneries
গ) The sceneries
ঘ) Scenery
উত্তর: ঘ) Scenery
প্রশ্ন ৩২. Just now he ____ his dinner but he says he will see you when he’s finished.
ক) is having
খ) has had
গ) was having
ঘ) Had
উত্তর: খ) has had
প্রশ্ন ৩৩. The children were entrusted ____ the care of their uncle.
ক) with
খ) for
গ) to
ঘ) At
উত্তর: গ) to
প্রশ্ন ৩৪. He parted ____ his friends in tears.
ক) with
খ) from
গ) against
ঘ) Beside
উত্তর: খ) from
প্রশ্ন ৩৫. ‘I’11 have a cup of tea,’my father said,’Because I’m not hungry.’ Which of the following sentence is the correct indirect speech?
ক) My father said that he will have a cup of tea because he wasn’t hungry.
খ) My father said that he would have had a cup of tea because he wasn’t hungry.
গ) My father said that he would have a cup of tea because he wasn’t hungry.
ঘ) My father said that he had a cup of tea because he wasn’t hungry.
উত্তর: গ) My father said that he would have a cup of tea because he wasn’t hungry.
প্রশ্ন ৩৬. The expression ‘Lingua franca’ means-
ক) The common language.
খ) The first language.
গ) International language.
ঘ) The French language.
উত্তর: ক) The common language.
প্রশ্ন ৩৭. Choose the correct meaning: He raised his eyebrow at my explanation.
ক) show surprise or disapproval.
খ) show agreement.
গ) show happiness.
ঘ) show indifference.
উত্তর: ক) show surprise or disapproval.
প্রশ্ন ৩৮. ‘Razzmatazz’ means-
ক) A musical instrument
খ) A well-planned programme
গ) A noisy activity
ঘ) A musical activity
উত্তর: গ) A noisy activity
প্রশ্ন ৩৯. the antonym for ‘Recalcitrant’ –
ক) Compliant
খ) Passive
গ) Indifferent
ঘ) Careful
উত্তর: ক) Compliant
প্রশ্ন ৪০. The synonym for ‘Obdurate’ –
ক) Deceitful
খ) Stubborn
গ) Sly
ঘ) Swindler
উত্তর: খ) Stubborn
প্রশ্ন ৪১. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
ক) ১২৮০
খ) ১২৮১
গ) ১৩১০
ঘ) ১৩১১
উত্তর: ঘ) ১৩১১
প্রশ্ন ৪২. চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
ক) ২০%
খ) ১৬%
গ) ১৮%
ঘ) ১৫%
উত্তর: ক) ২০%
প্রশ্ন ৪৩. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬ ও ৭ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক) ১৬ বর্গমিটার
খ) ১৫ বর্গমিটার
গ) ১৭ বর্গমিটার
ঘ) ১৪ বর্গমিটার
উত্তর: খ) ১৫ বর্গমিটার
প্রশ্ন ৪৪. ৯, ৩৬, ৮১, ১৪৪ – এর পরবর্তী সংখ্যা কত?
ক) ১৬৯
খ) ২২৫
গ) ২৫৬
ঘ) ২৭২
উত্তর: খ) ২২৫
প্রশ্ন ৪৫. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত?
ক) ৭০ মিটার
খ) ৭৫ মিটার
গ) ৮০ মিটার
ঘ) ৯০ মিটার
উত্তর: গ) ৮০ মিটার
প্রশ্ন ৪৬. x + y = 7 এবং xy = 10 হলে (x – y)2 -এর মান কত?
ক) 3
খ) 6
গ) 9
ঘ) 12
উত্তর: গ) 9
প্রশ্ন ৪৭. ১ + ৩ + ৫ + ………. + ৩১ = কত?
ক) ২৫৮
খ) ২৫৬
গ) ২৫৪
ঘ) ২৫২
উত্তর: খ) ২৫৬
প্রশ্ন ৪৮. কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
ক) ৭৭/১৪৩
খ) ১০২/২৮৯
গ) ১১৩/৩৫৫
ঘ) ৩৪৩/১০০১
উত্তর: গ) ১১৩/৩৫৫
প্রশ্ন ৪৯. এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
ক) ২০০০ টাকা
খ) ২৩০০ টাকা
গ) ২৫০০ টাকা
ঘ) ৩০০০ টাকা
উত্তর: ঘ) ৩০০০ টাকা
প্রশ্ন ৫০. 2×2 + x – 15 – এর উৎপাদক কোনটি?
ক) (x + 3) (2x – 5)
খ) (x – 3) (2x – 5)
গ) (x – 3)(2x – 5)
ঘ) (x + 3)(2x + 5)
উত্তর: ক) (x + 3) (2x – 5)
প্রশ্ন ৫১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়?
ক) ২৫৭ জন
খ) ১৬৩ জন
গ) ৪৪ জন
ঘ) ৬৮ জন
উত্তর: ঘ) ৬৮ জন
প্রশ্ন ৫২. জিয়া সার কারখানার উৎপাদিত সারের নাম কি?
ক) অ্যামোনিয়া
খ) টিএসপি
গ) ইউরিয়া
ঘ) সুপার ফসফেট
উত্তর: গ) ইউরিয়া
প্রশ্ন ৫৩. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক) জয়নুল আবেদিন
খ) কামরুল হাসান
গ) হামিদুর রহমান
ঘ) হাশেম খান
উত্তর: খ) কামরুল হাসান
প্রশ্ন ৫৪. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
ক) আয়কর
খ) আমদানি ও রপ্তানি শুল্ক
গ) ভূমি রাজস্ব
ঘ) মূল্য সংযোজন কর
উত্তর: ঘ) মূল্য সংযোজন কর
প্রশ্ন ৫৫. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
ক) সেন্টমার্টিন
খ) মহেশখালী
গ) হাতিয়া
ঘ) সন্দ্বীপ
উত্তর: ক) সেন্টমার্টিন
প্রশ্ন ৫৬. ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ – সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
ক) ২৭
খ) ২৮
গ) ৩০
ঘ) ৪৭
উত্তর: ক) ২৭
প্রশ্ন ৫৭. মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে?
ক) ১৯৭৪ সালে
খ) ১৯৭৬ সালে
গ) ১৯৭৭ সালে
ঘ) ১৯৭৮ সালে
উত্তর: ক) ১৯৭৪ সালে
প্রশ্ন ৫৮. (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়।)
সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে?
ক) যুক্তরাষ্ট্র
খ) কানাডা
গ) জাপান
ঘ) চীন
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ৫৯. স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
ক) জাতীয় স্মৃতিসৌধ
খ) লালবাগের কেল্লা
গ) সোনা মসজিদ
ঘ) শহীদ মিনার
উত্তর: ঘ) শহীদ মিনার
প্রশ্ন ৬০. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
ক) জাতিতাত্ত্বিক জাদুঘর
খ) জাতীয় জাদুঘর
গ) বরেন্দ্র গবেষণা জাদুঘর
ঘ) ঢাকা নগর জাদুঘর
উত্তর: গ) বরেন্দ্র গবেষণা জাদুঘর
প্রশ্ন ৬১. (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। বর্তমান তথ্য জানতে ব্যাখ্যা দেখুন।)
২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়-
ক) ২০,৩০০ কোটি টাকা
খ) ১৯,২০০ কোটি টাকা
গ) ১৭,১০০ কোটি টাকা
ঘ) ১৯,৫০০ কোটি টাকা
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ৬২. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর-
ক) চট্টগ্রাম
খ) বেনাপোল
গ) হিলি
ঘ) asd
উত্তর: খ) বেনাপোল
প্রশ্ন ৬৩. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর যে জেলায়-
ক) নাটোর
খ) চাঁপাইনবাবগঞ্জ
গ) জয়পুরহাট
ঘ) নওগাঁ
উত্তর: খ) চাঁপাইনবাবগঞ্জ
প্রশ্ন ৬৪. (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। বর্তমান তথ্য জানতে ব্যাখ্যা দেখুন।)
মার্কিন ডলারে ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায়-
ক) ৮ বিলিয়ন
খ) ৬ বিলিয়ন
গ) ৫ বিলিয়ন
ঘ) ৭ বিলিয়ন
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ৬৫. (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। বর্তমান তথ্য জানতে ব্যাখ্যা দেখুন।)
সম্প্রতি ‘সাফ’ ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায়-
ক) মালদ্বীপ
খ) ভারত
গ) পাকিস্তান
ঘ) নেপাল
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ৬৬. (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়।)
বাংলাদেশে সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয় –
ক) পঞ্চগড়
খ) দিনাজপুর
গ) কুড়িগ্রাম
ঘ) বান্দরবান
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ৬৭. (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়।)
বাংলাদেশের এই জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হয়?
ক) ময়মনসিংহ
খ) টাঙ্গাইল
গ) বরিশাল
ঘ) সিরাজগঞ্জ
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ৬৮. আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে?
ক) ১৭ এপ্রিল, ২০০২
খ) ৯ এপ্রিল, ২০০২
গ) ১৮ মার্চ, ২০০২
ঘ) ৩ এপ্রিল, ২০০২
উত্তর: খ) ৯ এপ্রিল, ২০০২
প্রশ্ন ৬৯. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?
ক) কুতুবদিয়া
খ) সোনাদিয়া
গ) পূর্বাশা
ঘ) নারকেল জিঞ্জিরা
উত্তর: গ) পূর্বাশা
প্রশ্ন ৭০. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
ক) রাঙ্গামাটি
খ) স্বন্দীপ
গ) বান্দরবন
ঘ) খাগড়াছড়ি
উত্তর: ঘ) খাগড়াছড়ি
প্রশ্ন ৭১. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয়?
ক) ১৯২৭ সালের ১২ আগস্ট
খ) ১৯২৮ সালের ২৭ আগস্ট
গ) ১৯২৮ সালের ৩ নভেম্বর
ঘ) ১৯২৯ সালের ৫ জানুয়ারি
উত্তর: খ) ১৯২৮ সালের ২৭ আগস্ট
প্রশ্ন ৭২. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত –
ক) ‘দুটি রেডক্রস কনভেনশন’ নামে
খ) ‘তিনটি রেডক্রস কনভেনশন’ নামে
গ) চারটি রেডক্রস কনভেনশন’ নামে
ঘ) ‘পাঁচটি রেডক্রস কনভেনশন’ নামে
উত্তর: গ) চারটি রেডক্রস কনভেনশন’ নামে
প্রশ্ন ৭৩. স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত?
ক) জেনেভায়
খ) লন্ডনে
গ) প্যারিসে
ঘ) হেগে
উত্তর: ঘ) হেগে
প্রশ্ন ৭৪. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
ক) ১৯৫০ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৯৬৫ সালে
ঘ) ১৯৬৬ সালে
উত্তর: ঘ) ১৯৬৬ সালে
প্রশ্ন ৭৫. ইসিএ (ECA) –এই সদর দপ্তর কোথায়?
ক) আদ্দিস আবাবা
খ) নাইরোবি
গ) ডাকার
ঘ) কায়রো
উত্তর: ক) আদ্দিস আবাবা
প্রশ্ন ৭৬. ‘ডেটন শান্তিচুক্তি’ স্বাক্ষরিত হয়-
ক) ১৯৯০ সালে
খ) ১৯৯৫ সালে
গ) ১৯৯২ সালে
ঘ) ১৯৯৩ সালে
উত্তর: খ) ১৯৯৫ সালে
প্রশ্ন ৭৭. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
ক) রোম চুক্তি
খ) ম্যাসট্রিক্ট চুক্তি
গ) ভিয়েনা কনভেনশন
ঘ) ব্রাসেলস্ কনভেনশন
উত্তর: ক) রোম চুক্তি
প্রশ্ন ৭৮. MIGA কখন গঠিত হয়?
ক) ১৯৮৮ সালে
খ) ১৯৮২ সালে
গ) ১৯৮৫ সালে
ঘ) ১৯৮৬ সালে
উত্তর: ক) ১৯৮৮ সালে
প্রশ্ন ৭৯. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত-
ক) নিউইয়র্কে
খ) শিকাগোতে
গ) টোকিওতে
ঘ) কুয়ালালামপুর
উত্তর: গ) টোকিওতে
প্রশ্ন ৮০. ‘হ্যারিপটার’ কি?
ক) এক জাতীয় ধাতব পাত্র
খ) সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
গ) একজাতীয় গুচ্ছবোমা
ঘ) এক ধরনের খেলনা
উত্তর: খ) সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
প্রশ্ন ৮১. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
ক) গ্রিসে
খ) মেসোপটেমিয়ায়
গ) রোমে
ঘ) ভারতে
উত্তর: খ) মেসোপটেমিয়ায়
প্রশ্ন ৮২. (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। বর্তমান তথ্য জানতে ব্যাখ্যা দেখুন।)
ওআইসি -এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
ক) বাংলাদেশ
খ) তুরস্ক
গ) মালয়েশিয়া
ঘ) সৌদি আরব
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ৮৩. (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। বর্তমান তথ্য জানতে ব্যাখ্যা দেখুন।)
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?
ক) নভেম্বর ২০০৩ ভারতের ব্যাঙ্গালোর
খ) ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া
গ) জানুয়ারি ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদ
ঘ) সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ৮৪. নিকারাগুয়ার ‘কন্ট্রা’ বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্র
গ) কোরিয়া
ঘ) কিউবা
উত্তর: খ) যুক্তরাষ্ট্র
প্রশ্ন ৮৫. ইসরাইল-প্যালেস্টাইন’ রোডম্যাপ’ কর্মসূচির উদ্দেশ্য কি?
ক) সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
খ) দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন
গ) দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বাণিজ্য স্থাপন
ঘ) দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিতকরণ
উত্তর: ক) সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
প্রশ্ন ৮৬. নিচের কোন দেশটি G-7 ভূক্ত দেশ নয়?
ক) ফ্রান্স
খ) রাশিয়া
গ) কানাডা
ঘ) জাপান
উত্তর: খ) রাশিয়া
প্রশ্ন ৮৭. ‘ব্রেটন উডস ইনস্টিটিউট’ নিচের কোন সংস্থাকে বোঝায়?
ক) আইএমএফ
খ) জাতিসংঘ
গ) এডিবি
ঘ) আইডিবি
উত্তর: ক) আইএমএফ
প্রশ্ন ৮৮. প্রথম ক্লোন শিশু ‘ইভ’ – এর জন্ম তারিখ কত?
ক) নভেম্বর ২০, ২০০২
খ) ডিসেম্বর ২৬, ২০০২
গ) জানুয়ারি ৭, ২০০৩
ঘ) মার্চ ২৩, ২০০৩
উত্তর: খ) ডিসেম্বর ২৬, ২০০২
প্রশ্ন ৮৯. A Long Walk to Freedom বইটির লেখক কে?
ক) হোসে গুসামাও
খ) রবার্ট মুগাবে
গ) নেলসন ম্যান্ডেলা
ঘ) অং সান সুচি
উত্তর: গ) নেলসন ম্যান্ডেলা
প্রশ্ন ৯০. ‘ লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
ক) ইসরাইল ও জর্ডান
খ) দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
গ) চীন ও তাইওয়ান
ঘ) ভারত ও পাকিস্তান
উত্তর: ঘ) ভারত ও পাকিস্তান
প্রশ্ন ৯১. মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের –
ক) এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
খ) অর্ধেক ধ্বংস হয়ে গেলে
গ) এক-তৃতীয়াংশ বেড়ে গেলে
ঘ) এক-চতুর্থাংশ বেড়ে গেলে
উত্তর: ক) এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
প্রশ্ন ৯২. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
ক) প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ করে
খ) অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
গ) নাইট্রোজেন সরবরাহ করে
ঘ) হাইড্রোজেন সরবরাহ করে
উত্তর: খ) অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
প্রশ্ন ৯৩. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
ক) বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
খ) অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
গ) বৈদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
ঘ) বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য
উত্তর: খ) অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
প্রশ্ন ৯৪. পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
ক) নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
খ) প্রোটন ও নিউট্রনের ওজন সমান
গ) নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
ঘ) ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
উত্তর: ঘ) ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
প্রশ্ন ৯৫. মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
ক) ৭০%
খ) ৭২%
গ) ৭৩%
ঘ) ৮০%
উত্তর: গ) ৭৩%
প্রশ্ন ৯৬. মূল নেই কোন উদ্ভিদে?
ক) ফণীমনসা
খ) বীরুৎ
গ) মিউকর
ঘ) সাইকাস
উত্তর: গ) মিউকর
প্রশ্ন ৯৭. রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
ক) মৃদু রঞ্জন রশ্মি
খ) বিটা রশ্মি
গ) গামা রশ্মি
ঘ) কসমিক রশ্মি
উত্তর: ক) মৃদু রঞ্জন রশ্মি
প্রশ্ন ৯৮. ল্যাপটপ কি?
ক) ছোট কুকুর
খ) পর্বতরোহণ সামগ্রী
গ) বাদ্যযন্ত্র
ঘ) ছোট কম্পিউটার
উত্তর: ঘ) ছোট কম্পিউটার
প্রশ্ন ৯৯. এসবেসটস কি?
ক) অগ্নি নিরোধক খনিজ পদার্থ
খ) কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
গ) বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
ঘ) এক ধরনের রাসায়নিক পদার্থ
উত্তর: ক) অগ্নি নিরোধক খনিজ পদার্থ
প্রশ্ন ১০০. পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
ক) বায়ুর চাপ বেশি থাকার কারণে
খ) বায়ুর চাপ কম থাকার কারণে
গ) পাহাড়ের উপর বাতাস কম থাকায়
ঘ) পাহাড়ের উপর তাপমাত্রা বেশি থাকায়
উত্তর: খ) বায়ুর চাপ কম থাকার কারণে