প্রশ্ন ১. কম্পিউটার সিপিইউ (CPU) – এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
ক) এএলইউ (ALU)
খ) কন্ট্রোল ইউনিট (control unit)
গ) রেজিস্টার সেট (Register set)
ঘ) কোনোটিই নয়

উত্তর: ক) এএলইউ (ALU)

প্রশ্ন ২. একটি ২(দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ০ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয় – এর উক্তিটি কোন সেটের জন্য সত্য?
ক) AND
খ) NOR
গ) Ex-OR
ঘ) OR

উত্তর: গ) Ex-OR

প্রশ্ন ৩. কোনটি অপারেটিং সিস্টেম নয়?
ক) C
খ) DOS
গ) CP/M
ঘ) XENIX

উত্তর: ক) C

প্রশ্ন ৪. ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?
ক) নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
খ) একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
গ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
ঘ) উপরের কোনোটিই নয়

উত্তর: গ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া

প্রশ্ন ৫. IP-V6 এড্রেস কত বিটের?
ক) ১২৮
খ) ৩২
গ) ১২
ঘ) ৬

উত্তর: ক) ১২৮

প্রশ্ন ৬. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক) OMR
খ) COM
গ) Plotter
ঘ) Monitor

উত্তর: ক) OMR

প্রশ্ন ৭. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
ক) ২৫৬ টি
খ) ৪০৯৬ টি
গ) ৬৫৫৩৬ টি
ঘ) ৪২৯৪৯৬৭২৯৬ টি

উত্তর: গ) ৬৫৫৩৬ টি

প্রশ্ন ৮. এনড্রয়েড অপারেটিং সিস্টিমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক) এটির নির্মাতা গুগল
খ) এটি লিনাক্স কার্নেল নির্ভর
গ) এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
ঘ) উপরের সবগুলো সঠিক

উত্তর: ঘ) উপরের সবগুলো সঠিক

প্রশ্ন ৯. আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
ক) অ্যাপল
খ) গুগল
গ) মাইক্রোসফট
ঘ) আইবিএম

উত্তর: ক) অ্যাপল

প্রশ্ন ১০. EDSAC কম্পিউটার -এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমোরি ব্যবহার হতো?
ক) RAM
খ) ROM
গ) Mercury Delay Lines
ঘ) Registors

উত্তর: গ) Mercury Delay Lines

প্রশ্ন ১১. ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৯০ সালে
খ) ১৯৮৮ সালে
গ) ১৯৯৪ সালে
ঘ) ১৯৯৮ সালে

উত্তর: গ) ১৯৯৪ সালে

প্রশ্ন ১২. ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি?
ক) Simple Message Transmission Protocol
খ) Strategic Mail Transfer Protocol
গ) Strategic Mail Transmission Protocol
ঘ) Simple Mail Transfer Protocol

উত্তর: ঘ) Simple Mail Transfer Protocol

প্রশ্ন ১৩. TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
ক) প্রোগ্রাম
খ) প্রোটোকল
গ) প্রোগ্রামিং
ঘ) ফ্লোচার্ট

উত্তর: খ) প্রোটোকল

প্রশ্ন ১৪. Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?
ক) Queue
খ) Stack
গ) Union
ঘ) Array

উত্তর: খ) Stack

প্রশ্ন ১৫. ওয়াই-ফাই (Wi- Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি?
ক) তামার তার
খ) অপটিক্যাল ফাইবার
গ) তারহীন সংযোগ
ঘ) উপরের সবকটি

উত্তর: গ) তারহীন সংযোগ

প্রশ্ন ১৬. আকাশে রংধনু সৃষ্টির কারণ –
ক) ধুলিকণা
খ) বায়ুস্তর
গ) বৃষ্টির কণা
ঘ) অতিবেগুনি রশ্মি

উত্তর: গ) বৃষ্টির কণা

প্রশ্ন ১৭. ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?
ক) মদ্য শিল্পে
খ) রুটি শিল্পে
গ) সাইট্রিক এসিড উৎপাদন
ঘ) এক কোষীয় প্রোটিন তৈরিতে

উত্তর: গ) সাইট্রিক এসিড উৎপাদন

প্রশ্ন ১৮. চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
ক) দশ ভাগের একভাগ
খ) ছয় ভাগের একভাগ
গ) তিন ভাগের একভাগ
ঘ) চার ভাগের একভাগ

উত্তর: খ) ছয় ভাগের একভাগ

প্রশ্ন ১৯. মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষাস্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক) লাইসোজাইম
খ) গ্যাসট্রিক জুস
গ) সিলিয়া
ঘ) লিস্ফোসাইট

উত্তর: ঘ) লিস্ফোসাইট

প্রশ্ন ২০. নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয়?
ক) ডিএনএ বা আরএনএ থাকে
খ) শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে
গ) স্ফটিক দানায় রূপান্তরিত
ঘ) রাইবোজোম থাকে

উত্তর: ঘ) রাইবোজোম থাকে

প্রশ্ন ২১. তাপ ইঞ্জিনের কাজ –
ক) যান্ত্রিকশক্তিকে তাপশক্তিতে রূপান্তর
খ) তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
গ) বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
ঘ) তাপশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর

উত্তর: খ) তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর

প্রশ্ন ২২. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
ক) ২৮০ m/s
খ) ০
গ) ৩৩২ m/s
ঘ) ১১২০ m/s

উত্তর: খ) ০

প্রশ্ন ২৩. দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?
ক) হাইপো-থাইরয়ডিজম
খ) রাতকানা
গ) এনিমিয়া
ঘ) কোয়াশিয়রকর

উত্তর: ক) হাইপো-থাইরয়ডিজম

প্রশ্ন ২৪. গ্রিনহাউজ কি?
ক) কাচের তৈরি ঘর
খ) সবুজ আলোর আলোকিত ঘর
গ) সবুজ ভবনের নাম
ঘ) সবুজ গাছপালা

উত্তর: ক) কাচের তৈরি ঘর

প্রশ্ন ২৫. কোনটি জারক পদার্থ নয়?
ক) হাইড্রোজেন
খ) অক্সিজেন
গ) ক্লোরিন
ঘ) ব্রোমিন

উত্তর: ক) হাইড্রোজেন

প্রশ্ন ২৬. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?
ক) ফিশন
খ) মেসন
গ) ফিউশন
ঘ) ফিউশন ও মেসন

উত্তর: ক) ফিশন

প্রশ্ন ২৭. ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) আফ্রিকার জোহানেসবার্গে
খ) ব্রাজিলের রিও-ডিজেনিরোতে
গ) ইতালির রোমে
ঘ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে

উত্তর: খ) ব্রাজিলের রিও-ডিজেনিরোতে

প্রশ্ন ২৮. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক) মেরু অঞ্চলে
খ) বিষুব অঞ্চলে
গ) পাহাড়ের ওপর
ঘ) পৃথিবীর কেন্দ্রে

উত্তর: ক) মেরু অঞ্চলে

প্রশ্ন ২৯. প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?
ক) ৪০-৫০ ভাগ
খ) ৬০-৭০ ভাগ
গ) ৮০-৯০ ভাগ
ঘ) ৩০-২৫ ভাগ

উত্তর: গ) ৮০-৯০ ভাগ

প্রশ্ন ৩০. চা পাতায় কোন ভিটামিন থাকে?
ক) ভিটামিন ই
খ) ভিটামিন কে
গ) ভিটামিন বি কমপ্লিক্স
ঘ) ভিটামিন এ

উত্তর: গ) ভিটামিন বি কমপ্লিক্স

প্রশ্ন ৩১. BRICS এর সদর দপ্তর কোথায়?
ক) চীনের সাংহাই
খ) সদরদপ্তর নাই
গ) প্রিটোরিয়া
ঘ) নয়াদিল্লী

উত্তর: খ) সদরদপ্তর নাই

প্রশ্ন ৩২. SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?
ক) ১৯৬৯
খ) ১৯৭১
গ) ১৯৭৫
ঘ) ১৯৭৮

উত্তর: ক) ১৯৬৯

প্রশ্ন ৩৩. বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশি?
ক) হবিগঞ্জ
খ) গোপালগঞ্জ
গ) কিশোরগঞ্জ
ঘ) মুন্সীগঞ্জ

উত্তর: গ) কিশোরগঞ্জ

প্রশ্ন ৩৪. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
ক) মেঘনা
খ) যমুনা
গ) পদ্মা
ঘ) কর্ণফুলী

উত্তর: ক) মেঘনা

প্রশ্ন ৩৫. বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ?
ক) উত্তর-পূর্ব অঞ্চল
খ) উত্তর-পশ্চিম অঞ্চল
গ) দক্ষিণ-পশ্চিম অঞ্চল
ঘ) দক্ষিণ-পূর্ব অঞ্চল

উত্তর: খ) উত্তর-পশ্চিম অঞ্চল

প্রশ্ন ৩৬. বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?
ক) বরেন্দ্র অঞ্চল
খ) মধুপুর গড় অঞ্চল
গ) উপকূলীয় অঞ্চল
ঘ) চলন বিল অঞ্চল

উত্তর: ক) বরেন্দ্র অঞ্চল

প্রশ্ন ৩৭. বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?
ক) সিলেট
খ) টেকনাফ
গ) কক্সবাজার
ঘ) সন্দ্বীপ

উত্তর: ক) সিলেট

প্রশ্ন ৩৮. নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
ক) অক্ষরেখা
খ) দ্রাঘিমারেখা
গ) উচ্চতা
ঘ) সমুদ্রস্রোত

উত্তর: খ) দ্রাঘিমারেখা

প্রশ্ন ৩৯. নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
ক) সড়ক দুর্ঘটনা
খ) তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
গ) বায়ু দূষণ
ঘ) ক্যান্সার

উত্তর: গ) বায়ু দূষণ

প্রশ্ন ৪০. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত ছিলো?
ক) নতুন দিল্লি
খ) কলম্বো
গ) ঢাকা
ঘ) কাঠমান্ডু

উত্তর: ক) নতুন দিল্লি

প্রশ্ন ৪১. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
ক) উদ্ধার পর্যায়ে
খ) প্রভাব পর্যায়ে
গ) সতর্কতা পর্যায়ে
ঘ) পুনর্বাসন পর্যায়ে

উত্তর: ঘ) পুনর্বাসন পর্যায়ে

প্রশ্ন ৪২. নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
ক) ভূমিকম্প
খ) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি
গ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
ঘ) খরা ও বন্যা

উত্তর: খ) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি

প্রশ্ন ৪৩. পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন —
ক) লর্ড রিপন
খ) লর্ড কার্জন
গ) লর্ড মিন্টো
ঘ) লর্ড হার্ডিঞ্জ

উত্তর: খ) লর্ড কার্জন

প্রশ্ন ৪৪. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল –
ক) ধানের শীষ
খ) নৌকা
গ) লাঙল
ঘ) বাইসাইকেল

উত্তর: খ) নৌকা

প্রশ্ন ৪৫. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
ক) বিল অব রাইটস
খ) ম্যাগনাকার্টা
গ) পিটিশন অব রাইটস
ঘ) মুখ্য আইন

উত্তর: খ) ম্যাগনাকার্টা

প্রশ্ন ৪৬. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
ক) নবাব সিরাজউদ্দৌলা
খ) মুর্শিদ কুলী খান
গ) ইলিয়াস শাহ
ঘ) আলাউদ্দিন হুসেন শাহ

উত্তর: খ) মুর্শিদ কুলী খান

প্রশ্ন ৪৭. আলুর একটি জাত —
ক) ডায়মন্ড
খ) রূপালী
গ) ড্রামহেড
ঘ) ব্রিশাইল

উত্তর: ক) ডায়মন্ড

প্রশ্ন ৪৮. বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় –
ক) আউশ ধান
খ) আমন ধান
গ) বোরো ধান
ঘ) ইরি ধান

উত্তর: গ) বোরো ধান

প্রশ্ন ৪৯. প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান –
ক) BARI
খ) BRRI
গ) BADC
ঘ) BINA

উত্তর: গ) BADC

প্রশ্ন ৫০. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত –
ক) ১০০ : ১০৬
খ) ১০০ : ১০০.৬
গ) ১০০ : ১০০.৩
ঘ) ১০০ : ১০০

উত্তর: গ) ১০০ : ১০০.৩

প্রশ্ন ৫১. সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু –
ক) ৬৫.৪ বছর
খ) ৬৭.৫ বছর
গ) ৭০.৯ বছর
ঘ) ৭২.৬ বছর

উত্তর: ঘ) ৭২.৬ বছর

প্রশ্ন ৫২. যে জেলায় হাজংদের বসবাস নেই –
ক) শেরপুর
খ) ময়মনসিংহ
গ) সিলেট
ঘ) নেত্রকোনা

উত্তর: “সঠিক উত্তর নেই”

প্রশ্ন ৫৩. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা-
ক) ৪.৪ জন
খ) ৫.০ জন
গ) ৫.৪ জন
ঘ) ৫.৫ জন

উত্তর: ক) ৪.৪ জন

প্রশ্ন ৫৪. যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক –
ক) ঢাকা বিভাগ
খ) রাজশাহী বিভাগ
গ) বরিশাল বিভাগ
ঘ) খুলনা বিভাগ

উত্তর: গ) বরিশাল বিভাগ

প্রশ্ন ৫৫. (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে আর প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা দেখুন।)
২০১৫-১৬ অর্থবছের বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার –
ক) ৬.৮৫%
খ) ৬.৯৭%
গ) ৭.০০%
ঘ) ৭.৫%

উত্তর: “সঠিক উত্তর নেই”

প্রশ্ন ৫৬. বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে-
ক) ফিনল্যান্ড
খ) ডেনমার্কে
গ) নরওয়েতে
ঘ) সুইডেনে

উত্তর: খ) ডেনমার্কে

প্রশ্ন ৫৭. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-
ক) পেট্রাপোল
খ) কৃষ্ণনগড়
গ) ডউকি
ঘ) মোহাদিপুর

উত্তর: ক) পেট্রাপোল

প্রশ্ন ৫৮. বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা –
ক) ৬টি
খ) ৮টি
গ) ১০টি
ঘ) ১২টি

উত্তর: খ) ৮টি

প্রশ্ন ৫৯. বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে –
ক) চীন
খ) ভারত
গ) যুক্তরাজ্য
ঘ) থাইল্যান্ড

উত্তর: ক) চীন

প্রশ্ন ৬০. বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে –
ক) ব্র্যাক ব্যাংক
খ) ডাচ-বাংলা ব্যাংক
গ) এবি ব্যাংক
ঘ) সোনালী ব্যাংক

উত্তর: খ) ডাচ-বাংলা ব্যাংক

প্রশ্ন ৬১. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন –
ক) বাণিজ্য মন্ত্রণালয়
খ) অর্থ মন্ত্রণালয়
গ) পরিকল্পনা মন্ত্রণালয়
ঘ) শিল্প মন্ত্রণালয়

উত্তর: ক) বাণিজ্য মন্ত্রণালয়

প্রশ্ন ৬২. বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) সপ্তম
ঘ) অষ্টম

উত্তর: গ) সপ্তম

প্রশ্ন ৬৩. মাত্র ১টি সংসদীয় আসন –
ক) লক্ষ্মীপুর জেলায়
খ) মেহেরপুর জেলায়
গ) ঝালকাঠী জেলায়
ঘ) রাঙামাটি জেলায়

উত্তর: ঘ) রাঙামাটি জেলায়

প্রশ্ন ৬৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?
ক) আলমগীর কবির
খ) খান আতাউর রহমান
গ) হুমায়ূন আহমেদ
ঘ) সুভাষ দত্ত

উত্তর: ক) আলমগীর কবির

প্রশ্ন ৬৫. জাতীয় সংসদে ‘কাস্টিং’ ভোট কি?
ক) সংসদ নেতার ভোট
খ) হুইপের ভোট
গ) স্পিকারের ভোট
ঘ) রাষ্ট্রপতির ভোট

উত্তর: গ) স্পিকারের ভোট

প্রশ্ন ৬৬. NILG এর পূর্ণরূপ-
ক) National Information Legal Guide
খ) National Institute Local Government
গ) National Identity Licence Guide
ঘ) National Industrial League Group

উত্তর: খ) National Institute Local Government

প্রশ্ন ৬৭. বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
ক) ২৬
খ) ২৭
গ) ২৮
ঘ) ৩১

উত্তর: ক) ২৬

প্রশ্ন ৬৮. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-
ক) ১৩০
খ) ১৩১
গ) ১৩৭
ঘ) ১৪০

উত্তর: গ) ১৩৭

প্রশ্ন ৬৯. অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
ক) ২ ভাগে
খ) ৪ ভাগে
গ) ৫ ভাগে
ঘ) ৮ ভাগে

সঠিক উত্তর: ক) ২ ভাগে

প্রশ্ন ৭০. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
ক) সেনেগাল
খ) মালয়েশিয়া
গ) মালদ্বীপ
ঘ) পাকিস্তান

উত্তর: ক) সেনেগাল

প্রশ্ন ৭১. বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব –
ক) বীর প্রতীক
খ) বীরশ্রেষ্ঠ
গ) বীর উত্তম
ঘ) বীর বিক্রম

উত্তর: ঘ) বীর বিক্রম

প্রশ্ন ৭২. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়-
ক) ১৯৯৭ সালে
খ) ১৯৯৯ সালে
গ) ২০০১ সালে
ঘ) ২০০০ সালে

উত্তর: ঘ) ২০০০ সালে

প্রশ্ন ৭৩. ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
ক) ভারত ও নেপাল
খ) পাকিস্তান ও চীন
গ) ভূটান ও ভারত
ঘ) বাংলাদেশ ও ভারত

উত্তর: ক) ভারত ও নেপাল

প্রশ্ন ৭৪. সলোমন- দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
ক) ভারত মহাসাগর
খ) প্রশান্ত মহাসাগর
গ) আটলান্টিক মহাসাগর
ঘ) আর্কটিক মহাসাগর

প্রশ্ন ৭৫. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
ক) তুর্কমেন
খ) উইঘুর
গ) তাজিক
ঘ) কাজাখ

ত্তর: খ) উইঘুর

প্রশ্ন ৭৬. সম্প্রতি ভারত Google কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
ক) Google Earth
খ) Street View
গ) Road Image
ঘ) Google Map

উত্তর: খ) Street View

প্রশ্ন ৭৭. সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
ক) ২৫%
খ) ৩৫%
গ) ৪৫%
ঘ) ৫৫%

উত্তর: ক) ২৫%

প্রশ্ন ৭৮. নিম্নের কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?
ক) নাইট্রাস অক্সাইড
খ) কার্বন-ডাই-অক্সাইড
গ) অক্সিজেন
ঘ) মিথেন

উত্তর: গ) অক্সিজেন

প্রশ্ন ৭৯. জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে –
ক) IPCC
খ) COP 21
গ) Green Peace
ঘ) Sierra Club

উত্তর: ক) IPCC

প্রশ্ন ৮০. World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
ক) UNDP
খ) World Bank
গ) IMF
ঘ) BRICS

উত্তর: খ) World Bank

প্রশ্ন ৮১. IMF এর সদর দপ্তর অবস্থিত –
ক) ওয়াশিংটন ডিসি
খ) নিউইয়র্ক
গ) জেনেভা
ঘ) রোম

উত্তর: ক) ওয়াশিংটন ডিসি

প্রশ্ন ৮২. বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থ্যাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
ক) IFC
খ) IBRD
গ) MIGA
ঘ) ICSID

উত্তর: ক) IFC

প্রশ্ন ৮৩. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
ক) ইতালি
খ) ইংল্যান্ড
গ) ফ্রান্স
ঘ) রাশিয়া

উত্তর: ক) ইতালি

প্রশ্ন ৮৪. জাতিসংঘের স্থায়ী সদস্য :
ক) জাপান , জার্মানি, ফ্রান্স , ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স , রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
গ) যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
ঘ) উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসলায়েল, চীন

উত্তর: খ) ফ্রান্স , রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন

প্রশ্ন ৮৫. ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ‘Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?
ক) ২২ নটিক্যাল মাইল
খ) ৪৪ নটিক্যাল মাইল
গ) ২০০ নটিক্যাল মাইল
ঘ) ৩৭০ নটিক্যাল মাইল

উত্তর: গ) ২০০ নটিক্যাল মাইল

প্রশ্ন ৮৬. ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয়-
ক) ২ এপ্রিল ২০১৫
খ) ১৪ জুলাই ২০১৫
গ) ২৪ সেপ্টেম্বর ২০১৪
ঘ) ১০ ডিসেম্বর ২০১৩

উত্তর: খ) ১৪ জুলাই ২০১৫

প্রশ্ন ৮৭. ‘গ্রিনপিস’ যাত্রা শুরু করে-
ক) ১৯৪৫
খ) ২০১১
গ) ২০১৩
ঘ) ১৯৭১

উত্তর: ঘ) ১৯৭১

প্রশ্ন ৮৮. ‘Black Lives Matter’ কি?
ক) একটি গ্রন্থের নাম
খ) একটি পানীয়
গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
ঘ) একটি NGO

উত্তর: গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন

প্রশ্ন ৮৯. মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি?
ক) রাশিয়া
খ) যুক্তরাষ্ট্র
গ) ইরান
ঘ) জার্মানি

উত্তর: খ) যুক্তরাষ্ট্র

প্রশ্ন ৯০. কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
ক) NATO
খ) SALT
গ) NPT
ঘ) CTBT

উত্তর: ক) NATO

প্রশ্ন ৯১. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
ক) দায়িত্বশীলতা
খ) নৈতিকতা
গ) দক্ষতা
ঘ) সরলতা

উত্তর: খ) নৈতিকতা

প্রশ্ন ৯২. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
ক) সত্য ও ন্যায়
খ) সার্থকতা
গ) শঠতা
ঘ) অসহিষ্ণুতা

উত্তর: ক) সত্য ও ন্যায়

প্রশ্ন ৯৩. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
ক) রাজনীতি
খ) বুদ্ধিজীবী সম্প্রদায়
গ) সংবাদ মাধ্যম
ঘ) যুবশক্তি

উত্তর: গ) সংবাদ মাধ্যম

প্রশ্ন ৯৪. সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?
ক) বিশ্বস্ততা
খ) সৃজনশীলতা
গ) নিরপেক্ষতা
ঘ) জবাবদিহিতা

উত্তর: খ) সৃজনশীলতা

প্রশ্ন ৯৫. UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
ক) ৬ টি
খ) ৭টি
গ) ৮টি
ঘ) ৯টি

উত্তর: ঘ) ৯টি

প্রশ্ন ৯৬. কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?
ক) পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
খ) আইনের শাসন
গ) সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
ঘ) অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ

উত্তর: গ) সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ

প্রশ্ন ৯৭. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?
ক) যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
খ) দাপ্তরিক কাজে কোনো অবৈধ সুবিধা গ্রহণ না করা
গ) নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
ঘ) ঊর্ধবতন কর্তৃপক্ষের যে কোনো নির্দেশ প্রতিপালন করা

উত্তর: গ) নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা

প্রশ্ন ৯৮. নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
ক) সততা ও নিষ্ঠা
খ) কর্তব্যপরায়ণতা
গ) মায়া ও মমতা
ঘ) উদারতা

উত্তর: ক) সততা ও নিষ্ঠা

প্রশ্ন ৯৯. সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায় -উক্তিটি কার?
ক) এরিস্টটল
খ) জন স্টুয়ার্ট মিল
গ) ম্যাককরনী
ঘ) মেকিয়াভেলি

উত্তর: গ) ম্যাককরনী

প্রশ্ন ১০০. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো-
ক) সুশাসন
খ) আইনের শাসন
গ) রাজনীতি
ঘ) মানবাধিকার

উত্তর: ক) সুশাসন

প্রশ্ন ১০১. Choose the appropriate preposition in the blank of the following sentence:
The family doesn’t feel _____ going outing this season.
ক) in
খ) on
গ) like
ঘ) of

উত্তর: গ) like

প্রশ্ন ১০২. fill in the blank with appropriate use of tense:
I couldn’t mend the computer myself, so I ______ at a shop.
ক) had it mended
খ) had it mend
গ) did it mend
ঘ) had mended

উত্তর: ক) had it mended

প্রশ্ন ১০৩. Use the appropriate article:
I saw _____ one-eyed man when I was walking on the road.
ক) a
খ) an
গ) the
ঘ) no article is needed

উত্তর: ক) a

প্রশ্ন ১০৪. The word ‘omnivorous’ means :
ক) eating all types of food
খ) eating only fruits
গ) eating only meat
ঘ) eating grass and plants only

উত্তর: ক) eating all types of food

প্রশ্ন ১০৫. Complete the following sentence choosing the appropriate option:
It’s raining cats and dogs, so—-
ক) Watch out for falling animals.
খ) Make sure you take an umbrella.
গ) Keep your pets inside.
ঘ) Keep the windows open.

উত্তর: খ) Make sure you take an umbrella.

প্রশ্ন ১০৬. The phrase ‘Achilles’ heel’ means:
ক) A strong point
খ) A weak point
গ) A permanent solution
ঘ) A serious idea

উত্তর: খ) A weak point

প্রশ্ন ১০৭. He worked with all sincerity. Here the phrase “with all sincerity” is _____.
ক) A noun phrase
খ) An adjective phrase
গ) An infinitive phrase
ঘ) An adverbial phrase

উত্তর: ঘ) An adverbial phrase

প্রশ্ন ১০৮. This is the book I lost. Here ‘I lost’ is-
ক) A noun clause
খ) An adverbial clause
গ) An adjective clause
ঘ) None of the three

উত্তর: গ) An adjective clause

প্রশ্ন ১০৯. Which do you think is the nearest in meaning to ‘proviso’:
ক) sanction
খ) substitute
গ) stipulation
ঘ) directive

উত্তর: গ) stipulation

প্রশ্ন ১১০. Cassandra is a night owl, so she doesn’t usually get up until about:
ক) 11 a.m
খ) 11 p.m
গ) 7 a.m
ঘ) 7 p.m

উত্তর: ক) 11 a.m

প্রশ্ন ১১১. Select the word that is the most closely opposite in meaning to the capitalized word :
DELETERIOUS-
ক) toxic
খ) spurious
গ) harmless
ঘ) lethal

উত্তর: গ) harmless

প্রশ্ন ১১২. Gerontion is a poem by _______.
ক) T. S Eliot
খ) W. B Yeats
গ) Mathew Arnold
ঘ) Robert Browning

উত্তর: ক) T. S Eliot

প্রশ্ন ১১৩. Fill in the blank. ”_______” is Shakespeare’s last play.
ক) As You Like It
খ) Macbeth
গ) Tempest
ঘ) Othello

উত্তর: গ) Tempest

প্রশ্ন ১১৪. Who has written the poem ”Elegy Written in a Country Churchyard”?
ক) Thomas Gray
খ) P. B Shelley
গ) Robert Frost
ঘ) Y. B Yeats

উত্তর: ক) Thomas Gray

প্রশ্ন ১১৫. Who has written the play ‘Volpone’?
ক) John Webster
খ) Ben Jonson
গ) Christopher Marlowe
ঘ) William Shakespeare

উত্তর: খ) Ben Jonson

প্রশ্ন ১১৬. Shakespeare composed much of his plays in what sort of verse?
ক) Alliterative
খ) Sonnet form
গ) Iambic pentameter
ঘ) Dactylic Hexameter

উত্তর: গ) Iambic pentameter

প্রশ্ন ১১৭. The repetition of beginning consonant sound is known as ______.
ক) personification
খ) onomatopoeia
গ) alliteration
ঘ) rhyme

উত্তর: গ) alliteration

প্রশ্ন ১১৮. Which of the following is not a poetic tradition?
ক) The Epic
খ) The Comic
গ) The Occult
ঘ) the Tragic

উত্তর: গ) The Occult

প্রশ্ন ১১৯. What is a funny poem of five lines called?
ক) Quartet
খ) Limerick
গ) Sixtet
ঘ) Haiku

উত্তর: খ) Limerick

প্রশ্ন ১২০. Who wrote ”Biographia Literaria”?
ক) Lord Byron
খ) P. B Shelley
গ) S. T Coleridge
ঘ) Charles Lamb

উত্তর: গ) S. T Coleridge

প্রশ্ন ১২১. Robert Browning was a _____ poet.
ক) Romantic
খ) Victorian
গ) Modern
ঘ) Elizabethan

উত্তর: খ) Victorian

প্রশ্ন ১২২. Othello gave Desdemona ______ as a token of love :
ক) Ring
খ) Handkerchief
গ) Pendant
ঘ) Bangles

উত্তর: খ) Handkerchief

প্রশ্ন ১২৩. P. B. Shelley’s Adonais’ is an elegy on the death of _______.
ক) John Milton
খ) S. T. Coleridge
গ) John Keats
ঘ) Lord Byron

উত্তর: গ) John Keats

প্রশ্ন ১২৪. The comparison of unlike things using the words like or as is known to be-
ক) metaphor
খ) simile
গ) alliteration
ঘ) personification

উত্তর: খ) simile

প্রশ্ন ১২৫. ‘Restoration period’ in English literature refers to –
ক) 1560
খ) 1660
গ) 1760
ঘ) 1866

উত্তর: খ) 1660

প্রশ্ন ১২৬. ‘The Sun Also Rises’ is a novel written by—–
ক) Charles Dickens
খ) Herman Melville
গ) Earnest Hemingway
ঘ) Thomas Hardy

উত্তর: গ) Earnest Hemingway

প্রশ্ন ১২৭. Telephone : Cable : : Radio 😕
ক) Microphone
খ) Wireless
গ) Electricity
ঘ) Wire

উত্তর: খ) Wireless

প্রশ্ন ১২৮. Find out the correct synonym of ‘TENUOUS’-
ক) Vital
খ) Thin
গ) Careful
ঘ) Dangerous

উত্তর: খ) Thin

প্রশ্ন ১২৯. Which of the following words is in singular form?
ক) formulae
খ) agenda
গ) oases
ঘ) radius

উত্তর: ঘ) radius

প্রশ্ন ১৩০. Choose the correct sentence:
ক) All of it depend on you
খ) All of it are depending on you
গ) All of it depends on you
ঘ) All of it are depended on you

উত্তর: গ) All of it depends on you

প্রশ্ন ১৩১. A rolling stone gathers no moss. The complex form of the sentence is —-
ক) Since a stone is rolling, it gathers no moss.
খ) Though a stone rolls, it gathers no moss.
গ) A stone what rolls gathers no moss.
ঘ) A stone that rolls, gathers no moss.

উত্তর: ঘ) A stone that rolls, gathers no moss.

প্রশ্ন ১৩২. A chart was ”appended” to the report Here ‘appended’ means—-
ক) changed
খ) removed
গ) joined
ঘ) shortened

উত্তর: গ) joined

প্রশ্ন ১৩৩. The mother sat vigilantly beside the sick baby. Here ‘vigilantly’ is-
ক) a noun
খ) an adverb
গ) an adjective
ঘ) none of the three

উত্তর: খ) an adverb

প্রশ্ন ১৩৪. The new offer of job was ”alluring” Here ‘alluring’ means—–
ক) unexpected
খ) tempting
গ) disappointing
ঘ) ordinary

উত্তর: খ) tempting

প্রশ্ন ১৩৫. “Who planted this tree here?” The correct passive voice of this sentence is-
ক) By whom was the tree planted here?
খ) Who the tree had been planted hereby?
গ) The tree was planted here by whom?
ঘ) By whom had the tree been planted here?

উত্তর: ক) By whom was the tree planted here?

প্রশ্ন ১৩৬. Frailty thy name is women. Here ”Frailty”is :
ক) A noun
খ) An adjective
গ) An adverb
ঘ) A verb

উত্তর: ক) A noun

প্রশ্ন ১৩৭. Education is ”enlightening” Here ‘enlightening’ is —-:
ক) A gerund
খ) A participle
গ) An infinitive
ঘ) A finite verb

উত্তর: খ) A participle

প্রশ্ন ১৩৮. কোনটি বাগধারা বোঝায়?
ক) চৈত্র সংক্রান্তি
খ) পৌষ সংক্রান্তি
গ) শিরে সংক্রান্তি
ঘ) শিব-সংক্রান্তি

উত্তর: গ) শিরে সংক্রান্তি

প্রশ্ন ১৩৯. কোনটি মৌলিক শব্দ?
ক) মানব
খ) গোলাপ
গ) একাঙ্ক
ঘ) ধাতব

উত্তর: খ) গোলাপ

প্রশ্ন ১৪০. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র লেখা?
ক) বঙ্গভাষা ও সাহিত্য
খ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
গ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
ঘ) বাংলা সাহিত্যের কথা

উত্তর: ঘ) বাংলা সাহিত্যের কথা

প্রশ্ন ১৪১. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
ক) মুনীর চৌধুরী
খ) হাসান হাফিজুর রহমান
গ) শামসুর রাহমান
ঘ) গাজীউল হক

উত্তর: খ) হাসান হাফিজুর রহমান

প্রশ্ন ১৪২. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধব
খ) অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
গ) ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃশ্বসা
ঘ) রানি, বিকিরণ, দুরতিক্রম্য

উত্তর: ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধব

প্রশ্ন ১৪৩. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’- এর প্রবর্তক কে?
ক) মমতাজউদদীন আহমদ
খ) আব্দুল্লাহ আল মামুন
গ) সেলিম আল দীন
ঘ) রামেন্দু মজুমদার

উত্তর: গ) সেলিম আল দীন

প্রশ্ন ১৪৪. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
ক) একাগ্রতায়
খ) সমান ব্যবহারে
গ) সম ভাবনায়
ঘ) একযোগে

উত্তর: ঘ) একযোগে

প্রশ্ন ১৪৫. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
ক) ভাবরস
খ) মধুর রস
গ) প্রেমরস
ঘ) লীলারস

উত্তর: খ) মধুর রস

প্রশ্ন ১৪৬. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
ক) Buddhist Mystic Songs
খ) চর্যাগীতিকা
গ) চর্যাগীতিকোষ
ঘ) হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা

উত্তর: ক) Buddhist Mystic Songs

প্রশ্ন ১৪৭. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) চন্দ্রকুমার দে
ঘ) দীনেশচন্দ্র সেন

উত্তর: গ) চন্দ্রকুমার দে

প্রশ্ন ১৪৮. ‘জলে-স্থলে’ কী সমাস?
ক) সমার্থক দ্বন্দ্ব
খ) বিপরীতার্থক দ্বন্দ্ব
গ) অলুক দ্বন্দ্ব
ঘ) একশেষ দ্বন্দ্ব

উত্তর: গ) অলুক দ্বন্দ্ব

প্রশ্ন ১৪৯. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
ক) যৌগিক স্বরধ্বনি
খ) তালব্য স্বরধ্বনি
গ) মিলিত স্বরধ্বনি
ঘ) কোনোটি নয়

উত্তর: ক) যৌগিক স্বরধ্বনি

প্রশ্ন ১৫০. ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) বিস্ময় দ্বারা আপন্ন
খ) বিস্ময়ে আপন্ন
গ) বিস্ময়কে আপন্ন
ঘ) বিস্ময়ে যে আপন্ন

উত্তর: গ) বিস্ময়কে আপন্ন

প্রশ্ন ১৫১. কবি কায়কোবাদ রচতি ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল —-
ক) পলাশীর যুদ্ধ
খ) তৃতীয় পানিপথের যুদ্ধ
গ) ১৯৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ঘ) ছিয়াত্তরের মন্বন্তর

উত্তর: খ) তৃতীয় পানিপথের যুদ্ধ

প্রশ্ন ১৫২. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
ক) রহু চণ্ডালের হাড়
খ) কৈবর্ত খণ্ড
গ) ফুল বউ
ঘ) অলীক মানুষ

উত্তর: ঘ) অলীক মানুষ

প্রশ্ন ১৫৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?
ক) ১৯১০
খ) ১৯১১
গ) ১৯১২
ঘ) ১৯১৩

উত্তর: ক) ১৯১০

প্রশ্ন ১৫৪. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
ক) আল মাহমুদ
খ) আব্দুল মান্নান সৈয়দ
গ) অমিয় চক্রবর্তী
ঘ) শামসুর রাহমান

উত্তর: ঘ) শামসুর রাহমান

প্রশ্ন ১৫৫. ‘চর্যাচর্যবিনিশ্চয়’ –এর অর্থ কী?
ক) কোনটি চর্যাগান, আর কোনটি নয়
খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
গ) কোনটি চরাচরের, আর কোনটি নয়
ঘ) কোনটি আচার্যের, আর কোনটি নয়

উত্তর: খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয়

প্রশ্ন ১৫৬. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
ক) শৈবধর্ম
খ) বৌদ্ধ সহজযান
গ) নাথধর্ম
ঘ) কোনোটি নয়

উত্তর: গ) নাথধর্ম

প্রশ্ন ১৫৭. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
ক) রামনিধি গুপ্ত
খ) দাশরথি রায়
গ) এন্টনি ফিরিঙ্গি
ঘ) রামপ্রসাদ সেন

উত্তর: ঘ) রামপ্রসাদ সেন

প্রশ্ন ১৫৮. ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
ক) হুমায়ুন আজাদ
খ) হেলাল হাফিজ
গ) আসাদ চৌধুরী
ঘ) রফিক আজাদ

উত্তর: ক) হুমায়ুন আজাদ

প্রশ্ন ১৫৯. ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
ক) আইন
খ) প্রথা
গ) শুল্ক
ঘ) রাজস্বনীতি

উত্তর: খ) প্রথা

প্রশ্ন ১৬০. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’- কে স্মরণ করেছেন কেন?
ক) ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
খ) ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
গ) প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ঘ) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

উত্তর: ঘ) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

প্রশ্ন ১৬১. ‘প্রদীপ নিবিয়া গেল!’ -এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
ক) বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’
খ) রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
গ) বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’
ঘ) রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’

উত্তর: গ) বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’

প্রশ্ন ১৬২. ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।’ -কার উক্তি?
ক) মীর মশাররফ হোসেনের
খ) ইসমাইল হোসেন সিরাজীর
গ) রবীন্দ্রনাথ ঠাকুরের
ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: ক) মীর মশাররফ হোসেনের

প্রশ্ন ১৬৩. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
ক) তৃতীয় বর্ণ
খ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
গ) প্রথম ও দ্বিতীয় বর্ণ
ঘ) দ্বিতীয় ও তৃতীয় বর্ণ

উত্তর: খ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ

প্রশ্ন ১৬৪. ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
ক) দেশি উপসর্গযোগে
খ) বিদেশি উপসর্গযোগে
গ) সংস্কৃত উপসর্গযোগে
ঘ) কোনোটি নয়

উত্তর: ঘ) কোনোটি নয়

প্রশ্ন ১৬৫. মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
ক) মাত্রাবৃত্ত
খ) অক্ষরবৃত্ত
গ) মুক্তক
ঘ) স্বরবৃত্ত

উত্তর: ঘ) স্বরবৃত্ত

প্রশ্ন ১৬৬. নিচের কোনটি অশুদ্ধ?
ক) অহিংস – সহিংস
খ) প্রসন্ন – বিষন্ন
গ) দোষী – নির্দোষী
ঘ) নিষ্পাপ – পাপিনী

উত্তর: গ) দোষী – নির্দোষী

শ্ন ১৬৭. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
ক) বুদ্ধদেব বসু
খ) দীনেশরঞ্জন দাশ
গ) সজনীকান্ত দাস
ঘ) প্রেমেন্দ্র মিত্র

উত্তর: খ) দীনেশরঞ্জন দাশ

প্রশ্ন ১৬৮. ‘আমি এ কথা, এ ব্যথা, সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।’- রবীন্দ্রনাথের এ গানে ‘নিছনি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) অপনোদন অর্থে
খ) পূজা অর্থে
গ) বিলানো অর্থে
ঘ) উপহার অর্থে

উত্তর: খ) পূজা অর্থে

প্রশ্ন ১৬৯. ‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।’- কে বলেছেন?
ক) মোতাহের হোসেন চৌধুরী
খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ) প্রমথ চৌধুরী
ঘ) কাজী আব্দুল ওদুদ

উত্তর: ক) মোতাহের হোসেন চৌধুরী

প্রশ্ন ১৭০. কোন বাক্যটি শুদ্ধ?
ক) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
খ) তার কথা শুনে আমি আশ্চার্যান্বিত হলাম।
গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
ঘ) সেদিন থেকে তিনি সেখান আর যায় না।

উত্তর: খ) তার কথা শুনে আমি আশ্চার্যান্বিত হলাম।

প্রশ্ন ১৭১. Ode কী?
ক) শোককবিতা
খ) পত্রকাব্য
গ) খণ্ড কবিতা
ঘ) কোরাসগান

উত্তর: ঘ) কোরাসগান

প্রশ্ন ১৭২. মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
ক) বাংলা ধ্বনিবিজ্ঞান
খ) আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
গ) ধ্বনিবিজ্ঞানের কথা
ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব

উত্তর: ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব

প্রশ্ন ১৭৩. কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?
ক) পাবক
খ) বহ্নি
গ) হুতাশন
ঘ) প্রজ্বলিত

উত্তর: ঘ) প্রজ্বলিত

প্রশ্ন ১৭৪. কোন বানানটি শুদ্ধ?
ক) Achivement
খ) Acheivment
গ) Achievement
ঘ) Acheivement

উত্তর: গ) Achievement

প্রশ্ন ১৭৫. বিভা : কিরণ : : সুবলিত 😕
ক) সুবিদিত
খ) সুগঠিত
গ) সুবিনীত
ঘ) বিধিত

উত্তর: খ) সুগঠিত

প্রশ্ন ১৭৬. If LOYAL is coded as ‘JOWAJ’, then PRONE is coded as —-
ক) QRPNF
খ) NRMND
গ) ORNMG
ঘ) NRMNC

উত্তর: ঘ) NRMNC

প্রশ্ন ১৭৭. 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
ক) 9%
খ) 9.2%
গ) 8%
ঘ) 8.2%

উত্তর: খ) 9.2%

প্রশ্ন ১৭৮. 100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?
ক) 16%
খ) 20%
গ) 25%
ঘ) 28%

উত্তর: গ) 25%

প্রশ্ন ১৭৯. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?
ক) 57
খ) 75
গ) 39
ঘ) 93

উত্তর: গ) 39

প্রশ্ন ১৮০. একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে 15-তম পদটি–
ক) 140
খ) 142
গ) 148
ঘ) 150

উত্তর: খ) 142

প্রশ্ন ১৮১. একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ (6-তম) পদটি 160 হলে প্রথম পদটি—–
ক) 5
খ) 10
গ) 12
ঘ) 8

উত্তর: ক) 5

প্রশ্ন ১৮২. 17 সে.মি., 15 সে.মি., 8 সে.মি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে —-
ক) সমবাহু
খ) সমদ্বিবাহু
গ) সমকোণী
ঘ) স্থূলকোণী

উত্তর: গ) সমকোণী

প্রশ্ন ১৮৩. 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা- এর দৈর্ঘ্য 24 সেমি হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা- এর লম্ব দূরত্ব কত সেমি?
ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6

উত্তর: গ) 5

প্রশ্ন ১৮৪. 10 টি জিনিসের মধ্যে 2 টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 5 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
ক) 170
খ) 182
গ) 190
ঘ) 192

উত্তর: খ) 182

প্রশ্ন ১৮৫. ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
ক) পূর্ব
খ) পশ্চিম
গ) উত্তর
ঘ) দক্ষিণ

উত্তর: ক) পূর্ব

প্রশ্ন ১৮৬. একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
গ) দু’টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
ঘ) কোনোটিই নয়

উত্তর: গ) দু’টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে

প্রশ্ন ১৮৭. ৫-এর কত শতাংশ ৭ হবে ?
ক) ৪০
খ) ১২৫
গ) ৯০
ঘ) ১৪০

উত্তর: ঘ) ১৪০

প্রশ্ন ১৮৮. ০.৪ X ০.০২ X ০.০৮ =?
ক) ০.৬৪
খ) ০.০৬৪
গ) ০.০০০৬৪
ঘ) ৬.৪০

উত্তর: গ) ০.০০০৬৪

প্রশ্ন ১৮৯. কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে –
ক) পিছনে
খ) সামনে
গ) ডান পার্শ্বে
ঘ) বাম পার্শ্বে

উত্তর: ক) পিছনে

প্রশ্ন ১৯০. ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল।
ক) বুধবার
খ) বৃহস্পতিবার
গ) শুক্রবার
ঘ) শনিবার

উত্তর: খ) বৃহস্পতিবার

প্রশ্ন ১৯১. কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে?
ক) ১০%
খ) ২০%
গ) ৩৬%
ঘ) ৪০%

উত্তর: গ) ৩৬%

প্রশ্ন ১৯২. একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
ক) টেনে নেয়া ব্যক্তির
খ) ঠেলে নেয়া ব্যক্তির
গ) দু’জনের সমান কষ্ট হবে
ঘ) কোনোটিই নয়

উত্তর: খ) ঠেলে নেয়া ব্যক্তির

প্রশ্ন ১৯৩. 261 টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3 :1/5 :1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
ক) 45
খ) 81
গ) 90
ঘ) 135

উত্তর: ঘ) 135

প্রশ্ন ১৯৪. x2– 3x + 1 = 0 হলে (x2 – 1/x2) এর মান কত?
ক) 5√3
খ) 3√5
গ) 4√5
ঘ) 6√5

উত্তর: খ) 3√5

প্রশ্ন ১৯৫. x2 – 5x+6 < 0 হলে-
ক) 2 < x < 3
খ) -3 < x < -2
গ) x < 2
ঘ) x < 3

উত্তর: ক) 2 < x < 3

প্রশ্ন ১৯৬. logx(3/2) = -1/2 হলে, x এর মান-
ক) 4/9
খ) 9/4
গ) √(3/2)
ঘ) √(⅔)

উত্তর: ক) 4/9

প্রশ্ন ১৯৭. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক) 35√5
খ) 40√5
গ) 45√5
ঘ) 50√5

উত্তর: ঘ) 50√5

প্রশ্ন ১৯৮. A = {x|x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2<25},
B = {x|x মৌলিক সংখ্যা এবং x2<25},
C = {x|x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2=25}, হলে, A∩B∩C =?
ক) {1,2,3,4}
খ) {2,3,4}
গ) {2,3,4,5}
ঘ) ∅

উত্তর: ঘ) ∅

প্রশ্ন ১৯৯. একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভবনা কত?
ক) 2/3
খ) 1/3
গ) 3/4
ঘ) 1/4

উত্তর: ক) 2/3

প্রশ্ন ২০০. দুইটি বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?

ক) ৯
খ) ৩৬
গ) ২৭
ঘ) ৬৫

উত্তর: ক) ৯