প্রশ্ন ১. নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়?
ক) করচ
খ) হিজল
গ) ডুমুর
ঘ) গজারী
উত্তর: ঘ) গজারী
প্রশ্ন ২. বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?
ক) ১৯৭৪
খ) ১৯৮৮
গ) ১৯৯৮
ঘ) ২০০৭
উত্তর: গ) ১৯৯৮
প্রশ্ন ৩. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত ?
ক) নয়াদিল্লি
খ) কলম্বো
গ) ঢাকা
ঘ) কাঠমাণ্ডু
উত্তর: ক) নয়াদিল্লি
প্রশ্ন ৪. বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?
ক) নির্মাণ খাত
খ) কৃষি খাত
গ) সেবা খাত
ঘ) শিল্প কারখানা খাত
উত্তর: খ) কৃষি খাত
প্রশ্ন ৫. বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলিত হয় তার নাম-
ক) নদীজ বন্যা
খ) আকস্মিক বন্যা
গ) বৃষ্টিজনিত বন্যা
ঘ) জলোচ্ছ্বাসজনিত বন্যা
উত্তর: ঘ) জলোচ্ছ্বাসজনিত বন্যা
প্রশ্ন ৬. নিম্নের কোনটি পাললিক শিলা ?
ক) মার্বেল
খ) কয়লা
গ) গ্রানাইট
ঘ) নিস
উত্তর: খ) কয়লা
প্রশ্ন ৭. নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র ?
ক) ১ : ১০,০০০
খ) ১ : ১০০,০০০
গ) ১ : ১০০০,০০০
ঘ) ১ : ২৫,০০০
উত্তর: ক) ১ : ১০,০০০
প্রশ্ন ৮. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়-
ক) আইসোথার্ম
খ) আইসোবার
গ) আইসোহাইট
ঘ) আইসোহেলাইন
উত্তর: গ) আইসোহাইট
প্রশ্ন ৯. নিচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?
ক) বায়ু দূষণ
খ) দুর্ভিক্ষ
গ) মহামারী
ঘ) কালবৈশাখী
উত্তর: ঘ) কালবৈশাখী
প্রশ্ন ১০. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরণের বনভূমি?
ক) ক্রান্তীয় চিরহরিৎ , আধা – চিরহরিৎ জাতীয়
খ) ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাতীয়
গ) পত্র পতনশীল জাতীয়
ঘ) ম্যানগ্রোভ জাতীয়
উত্তর: ক) ক্রান্তীয় চিরহরিৎ , আধা – চিরহরিৎ জাতীয়
প্রশ্ন ১১. ২০১৮ সালে বাংলাদেশের Per Capita GDP (nominal) কত?
ক) $ ১,৭৫০ মার্কিন ডলার
খ) $ ১,৭৫১ মার্কিন ডলার
গ) $ ১,৭৫২ মার্কিন ডলার
ঘ) $ ১,৭৫৩ মার্কিন ডলার
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ১২. আইন ও সালিশ কেন্দ্র কি ধরণের সংস্থা?
ক) অর্থনৈতিক
খ) মানবাধিকার
গ) ধর্মীয়
ঘ) খেলাধুলা
উত্তর: খ) মানবাধিকার
প্রশ্ন ১৩. Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন-
ক) ৩ ভাগে
খ) ৪ ভাগে
গ) ৫ ভাগে
ঘ) ৬ ভাগে
উত্তর: খ) ৪ ভাগে
প্রশ্ন ১৪. বাংলাদেশ জাতিসংঘের –
ক) ১৪৬ তম সদস্য
খ) ১৩৬ তম সদস্য
গ) ১২৬ তম সদস্য
ঘ) ১১৬ তম সদস্য
উত্তর: খ) ১৩৬ তম সদস্য
প্রশ্ন ১৫. বাংলাদেশ প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় –
ক) ৭ ফেব্রুয়ারি , ১৯৭৩
খ) ৭ জানুয়ারি, ১৯৭৩
গ) ৭ মার্চ, ১৯৭৩
ঘ) ৭ এপ্রিল , ১৯৭৩
উত্তর: গ) ৭ মার্চ, ১৯৭৩
প্রশ্ন ১৬. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?
ক) যুক্তরাজ্য
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) সোভিয়েত ইউনিয়ন
উত্তর: ঘ) সোভিয়েত ইউনিয়ন
প্রশ্ন ১৭. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভু্ক্ত করা হয়েছে?
ক) চতুর্থ তফসিলে
খ) পঞ্চম তফসিলে
গ) ষষ্ঠ তফসিলে
ঘ) সপ্তম তফসিলে
উত্তর: খ) পঞ্চম তফসিলে
প্রশ্ন ১৮. ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
ক) লর্ড কার্জন
খ) লর্ড ওয়াভেল
গ) লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ) লর্ড লিনলিথগো
উত্তর: ক) লর্ড কার্জন
প্রশ্ন ১৯. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
ক) সিলেটের বনভূমি
খ) পার্বত্য চট্রগ্রামের বনভূমি
গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ঘ) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
উত্তর: গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
প্রশ্ন ২০. বাংলাদেশ প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়?
ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৭৫ সালে
উত্তর: গ) ১৯৭৪ সালে
প্রশ্ন ২১. Inclusive Development Index ( IDI) – এর ভিত্তিতে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
ক) প্রথম স্থান
খ) দ্বিতীয় স্থান
গ) তৃতীয় স্থান
ঘ) চতুর্থ স্থান
উত্তর: খ) দ্বিতীয় স্থান
প্রশ্ন ২২. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
ক) $ ৪০ বিলিয়ন মার্কিন ডলার
খ) $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
গ) $ ৪২ বিলিয়ন মার্কিন ডলার
ঘ) $ ৪৩ মার্কিন ডলার
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ২৩. Alliance যে দেশে ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন-
ক) যুক্তরাজ্যের
খ) যুক্তরাষ্ট্রের
গ) কানাডার
ঘ) ইউরোপিয়ান ইউনিয়নের
উত্তর: খ) যুক্তরাষ্ট্রের
প্রশ্ন ২৪. ২০১৮ সালে বাংলাদেশের GDP – তে শিল্প খাতের অবদান কত?
ক) ২৯.৬৬%
খ) ৩০.৬৬%
গ) ৩২.৬৬%
ঘ) ৩৩.৬৬%
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ২৫. ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-
ক) সাড়ে ৪ হাজার কোটি টাকা
খ) সাড়ে ৫ হাজার কোটি টাকা
গ) সাড়ে ৩ হাজার কোটি টাকা
ঘ) সাড়ে ৬ হাজার কোটি টাকা
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ২৬. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়-
ক) ১৯৯১ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৮৬ সালে
ঘ) ১৯৯৬ সালে
উত্তর: ক) ১৯৯১ সালে
প্রশ্ন ২৭. সংবিধানের কোন সংশোধনকে ‘first distortion of constitution’ বলে আখ্যায়িত করা হয়?
ক) ৫ম সংশোধনকে
খ) ৪ র্থ সংশোধনকে
গ) ৩ য় সংশোধনকে
ঘ) ২ য় সংশোধনকে
উত্তর: ক) ৫ম সংশোধনকে
প্রশ্ন ২৮. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
ক) চতুর্থ
খ) পঞ্চম
গ) ষষ্ঠ
ঘ) সপ্তম
উত্তর: ঘ) সপ্তম
প্রশ্ন ২৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
ক) ১৭ এপ্রিল , ১৯৭১
খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ) ৭ মার্চ , ১৯৭২
ঘ) ২৬ মার্চ, ১৯৭৩
উত্তর: খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
প্রশ্ন ৩০. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সরকারি কর্ম কমিশন’ (PSC) গঠনের উল্লেখ আছে?
ক) ১৩৭ নং অনুচ্ছেদে
খ) ১৩৫ নং অনুচ্ছেদে
গ) ১৩৮ নং অনুচ্ছেদে
ঘ) ১৩৪ নং অনুচ্ছেদে
উত্তর: ক) ১৩৭ নং অনুচ্ছেদে
প্রশ্ন ৩১. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিলো –
ক) ১৯৬৬ সালে
খ) ১৯৬৭ সালে
গ) ১৯৬৮ সালে
ঘ) ১৯৬৯ সালে
উত্তর: ক) ১৯৬৬ সালে
প্রশ্ন ৩২. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামী সংখ্যা ছিল –
ক) ৩৪ জন
খ) ৩৫ জন
গ) ৩৬ জন
ঘ) ৩২ জন
উত্তর: খ) ৩৫ জন
প্রশ্ন ৩৩. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
ক) ১৩ হাজার ১২৫ টি
খ) ১৩ হাজার ১৩০ টি
গ) ১৩ হাজার ১৩৬ টি
ঘ) ১৩ হাজার ১৪৬ টি
উত্তর: গ) ১৩ হাজার ১৩৬ টি
প্রশ্ন ৩৪. ‘Let There Be light ‘ – বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-
ক) আমজাদ হোসেন
খ) জহির রায়হান
গ) খান আতাউর রহমান
ঘ) শেখ নিয়ামত আলী
উত্তর: খ) জহির রায়হান
প্রশ্ন ৩৫. আলাউদ্দিন হুসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
ক) ১৪৯৮ – ১৫১৬ খ্রিস্টাব্দে
খ) ১৪৯৮ -১৫১৭ খ্রিস্টাব্দে
গ) ১৪৯৮ – ১৫১৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৪৯৮ -১৫১৯ খ্রিস্টাব্দে
উত্তর: ঘ) ১৪৯৮ -১৫১৯ খ্রিস্টাব্দে
প্রশ্ন ৩৬. প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ?
ক) অশোক মৌর্য
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) সমুদ্রগুপ্ত
ঘ) এর কোনোটিই নয়
উত্তর: ক) অশোক মৌর্য
প্রশ্ন ৩৭. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসছিলেন –
ক) পর্তুগীজরা
খ) ইংরেজরা
গ) ওলন্দাজরা
ঘ) ফরাসিরা
উত্তর: ক) পর্তুগীজরা
প্রশ্ন ৩৮. বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
ক) ফরিদপুর
খ) রংপুর
গ) জামালপুর
ঘ) শেরপুর
উত্তর: ক) ফরিদপুর
প্রশ্ন ৩৯. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
ক) ২ কোটি ৪০ লক্ষ একর
খ) ২ কোটি ৫০ লক্ষ একর
গ) ২ কোটি ২৫ লক্ষ একর
ঘ) ২ কোটি ২১ লক্ষ একর
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ৪০. ‘গারো উপজাতি’ কোন জেলায় বাস করে ?
ক) পার্বত্য চট্রগ্রাম
খ) সিলেট
গ) ময়মনসিংহ
ঘ) টাঙ্গাইল
উত্তর: গ) ময়মনসিংহ
প্রশ্ন ৪১. দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
ক) তৃতীয়া বিভক্তি
খ) প্রথমা বিভক্তি
গ) দ্বিতীয়া বিভক্তি
ঘ) শূন্য বিভক্তি
উত্তর: ক) তৃতীয়া বিভক্তি
প্রশ্ন ৪২. ‘অভিরাম’ শব্দের অর্থ কী?
ক) বিরামহীন
খ) বালিশ
গ) চলন
ঘ) সুন্দর
উত্তর: ঘ) সুন্দর
প্রশ্ন ৪৩. বাংলা কৃৎ -প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক) কারক
খ) লিখিত
গ) বেদনা
ঘ) খেলনা
উত্তর: ঘ) খেলনা
প্রশ্ন ৪৪. ‘গির্জা’ কোন ভাষার শব্দ ?
ক) ফারসী
খ) পর্তুগিজ
গ) ওলন্দাজ
ঘ) পাঞ্জাবী
উত্তর: খ) পর্তুগিজ
প্রশ্ন ৪৫. ‘Attested’ -এর বাংলা পরিভাষা কোনটি?
ক) সত্যায়িত
খ) প্রত্যয়িত
গ) সত্যায়ন
ঘ) সংলগ্ন/সংলাগ
উত্তর: ক) সত্যায়িত
প্রশ্ন ৪৬. কোনটি শুদ্ধ বানান ?
ক) প্রজ্বল
খ) প্রোজ্জল
গ) প্রোজ্বল
ঘ) প্রোজ্জ্বল
উত্তর: ঘ) প্রোজ্জ্বল
প্রশ্ন ৪৭. ‘জোছনা’ কোন শ্রেণীর শব্দ ?
ক) যৌগিক
খ) তৎসম
গ) দেশী
ঘ) অর্ধ-তৎসম
উত্তর: ঘ) অর্ধ-তৎসম
প্রশ্ন ৪৮. ‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায়-
ক) জয়ের ইচ্ছা
খ) হত্যার ইচ্ছা
গ) বেঁচে থাকার ইচ্ছা
ঘ) শোনার ইচ্ছা
উত্তর: গ) বেঁচে থাকার ইচ্ছা
প্রশ্ন ৪৯. ‘সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয়-
ক) সর্বঙ্গ + ঈন
খ) সর্ব + অঙ্গীন
গ) সর্ব + ঙ্গীন
ঘ) সর্বাঙ্গ + ঈন
উত্তর: ঘ) সর্বাঙ্গ + ঈন
প্রশ্ন ৫০. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
ক) বেতসবৃত্তি
খ) পতঙ্গবৃত্তি
গ) জলৌকাবৃত্তি
ঘ) কুম্ভিলকবৃত্তি
উত্তর: ঘ) কুম্ভিলকবৃত্তি
প্রশ্ন ৫১. ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বোঝায়-
ক) টিকটিকি
খ) তেলেপোকা
গ) উইপোকা
ঘ) মাকড়সা
উত্তর: ঘ) মাকড়সা
প্রশ্ন ৫২. বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্যারীচাঁদ মিত্র
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) বঙ্কিম চট্রোপাধ্যায়
উত্তর: ঘ) বঙ্কিম চট্রোপাধ্যায়
প্রশ্ন ৫৩. কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো – বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
ক) নৌকাডুবি
খ) চোখের বালি
গ) যোগাযোগ
ঘ) শেষের কবিতা
উত্তর: গ) যোগাযোগ
প্রশ্ন ৫৪. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
ক) একটি কালো মেয়ের কথা
খ) তেইশ নম্বর তৈলচিত্র
গ) আয়নামতির পালা
ঘ) ইছামতী
উত্তর: ক) একটি কালো মেয়ের কথা
প্রশ্ন ৫৫. ‘কালো বরফ’ উপন্যাস বিষয়:
ক) তেভাগা আন্দোলন
খ) ভাষা আন্দোলন
গ) মুক্তিযুদ্ধ
ঘ) দেশভাগ
উত্তর: ঘ) দেশভাগ
প্রশ্ন ৫৬. ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
খ) রামানন্দ চট্রোপাধ্যায়
গ) শামসুর রাহমান
ঘ) সিকান্দার আবু জাফর
উত্তর: ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
প্রশ্ন ৫৭. ‘জীবনস্মৃতি’ কার রচনা?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন ৫৮. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
ক) প্যারীচাঁদ মিত্র
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) প্রমথ চৌধুরী
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর: খ) মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্ন ৫৯. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি -চরণ দুটির রচয়িতা কে?
ক) চণ্ডীচরণ মুনশী
খ) কাজী নজরুল ইসলাম
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মদনমোহন তর্কালঙ্কার
উত্তর: ঘ) মদনমোহন তর্কালঙ্কার
প্রশ্ন ৬০. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
ক) খ্রিস্টধর্ম
খ) প্যাগনিজম
গ) জৈনধর্ম
ঘ) বৌদ্ধধর্ম
উত্তর: ঘ) বৌদ্ধধর্ম
প্রশ্ন ৬১. শরতের শিশির বাগধারার অর্থ কী?
ক) সুসময়ের বন্ধু
খ) সুসময়ের সঞ্চয়
গ) শরতের শোভা
ঘ) শরতের শিউলি ফুল
উত্তর: ক) সুসময়ের বন্ধু
প্রশ্ন ৬২. শিব রাত্রির সলতে – বাগধারটির অর্থ কী?
ক) শিবরাত্রির আলো
খ) একমাত্র সঞ্চয়
গ) একমাত্র সন্তান
ঘ) শিবরাত্রির গুরুত্ব
উত্তর: গ) একমাত্র সন্তান
প্রশ্ন ৬৩. ‘প্রোষিতভ র্তৃকা’- শব্দটির অর্থ কী?
ক) র্ভৎসনাপ্রাপ্ত তরুণী
খ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
গ) ভূমিতে প্রোথিত তরুমূল
ঘ) যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
উত্তর: খ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
প্রশ্ন ৬৪. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
ক) কাহুপাদ
খ) লুইপাদ
গ) শান্তিপাদ
ঘ) রমনীপাদ
উত্তর: ঘ) রমনীপাদ
প্রশ্ন ৬৫. উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় ?
ক) ময়মনসিংহ গীতিকা
খ) ইউসুফ জুলেখা
গ) পদ্মাবতী
ঘ) লাইলী মজনু
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ৬৬. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত :
ক) ফকির গরীবুল্লাহ
খ) নরহরি চক্রবর্তী
গ) বিপ্রদাস পিপিলাই
ঘ) বৃন্দাবন দাস
উত্তর: ঘ) বৃন্দাবন দাস
প্রশ্ন ৬৭. বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
ক) সন্ধ্যাভাষা
খ) অধিভাষা
গ) ব্রজবুলি
ঘ) সংস্কৃত ভাষা
উত্তর: গ) ব্রজবুলি
প্রশ্ন ৬৮. জসীম উদ্দীনের রচনা কোনটি?
ক) যাদের দেখেছি
খ) পথে-প্রবাসে
গ) কাল নিরবধি
ঘ) ভবিষ্যতের বাঙালি
উত্তর: ক) যাদের দেখেছি
প্রশ্ন ৬৯. ‘কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না- উক্তিটি কোন উপন্যাসের ?
ক) রবীন্দ্রনাথের ‘ চোখের বালি’
খ) শরৎচন্দ্রের ‘পথের দাবী’
গ) শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি ‘
ঘ) বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’
উত্তর: ঘ) বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’
প্রশ্ন ৭০. ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?
ক) অক্ষয় কুমার দত্ত
খ) এন্টনি ফিরিঙ্গি
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) কালীপ্রসন্ন সিংহ ঠাকুর
উত্তর: গ) মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্ন ৭১. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?
ক) ১৯২৩ সন
খ) ১৯২১ সন
গ) ১৯১৯ সন
ঘ) ১৯১৮ সন
উত্তর: খ) ১৯২১ সন
প্রশ্ন ৭২. ‘আগুনপাখি ‘ উপন্যাসের রচয়িতা কে?
ক) রাহাত খান
খ) হাসান আজিজুল হক
গ) সেলিনা হোসেন
ঘ) ইমদাদুল হক মিলন
উত্তর: খ) হাসান আজিজুল হক
প্রশ্ন ৭৩. ‘একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত গানটির সুরকার কে?
ক) সুবীর সাহা
খ) সুধীর দাস
গ) আলতাফ মাহমুদ
ঘ) আলতাফ মামুন
উত্তর: গ) আলতাফ মাহমুদ
প্রশ্ন ৭৪. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
ক) বিভক্তি
খ) কারক
গ) প্রত্যয়
ঘ) অনুসর্গ
উত্তর: খ) কারক
প্রশ্ন ৭৫. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ক) ঐচ্চিক – অনাবশ্যিক
খ) কুটিল – সরল
গ) কম – বেশি
ঘ) কদাচার – সদাচার
উত্তর: ক) ঐচ্চিক – অনাবশ্যিক
প্রশ্ন ৭৬. তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার ?
ক) রাজনৈতিক অধিকার
খ) অর্থনৈতিক অধিকার
গ) মৌলিক অধিকার
ঘ) সামাজিক অধিকার
উত্তর: গ) মৌলিক অধিকার
প্রশ্ন ৭৭. বাংলাদেশে ‘নব-নৈতিকতা’র প্রবর্তক হলেন-
ক) মোহাম্মদ বরকতুল্লাহ
খ) জি.সি দেব
গ) আরজ আলী মাতুব্বর
ঘ) আবদুল মতীন
উত্তর: গ) আরজ আলী মাতুব্বর
প্রশ্ন ৭৮. আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটি –
ক) নৈতিক অনুশাসন
খ) রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
গ) আইনের শাসন
ঘ) আইনের অধ্যাদেশ
উত্তর: খ) রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
প্রশ্ন ৭৯. সভ্য সমাজের মানদণ্ড হলো –
ক) গণতন্ত্র
খ) বিচার ব্যবস্থা
গ) সংবিধান
ঘ) আইনের শাসন
উত্তর: ঘ) আইনের শাসন
প্রশ্ন ৮০. ‘বিপরীত বৈষম্য’ এর নীতিটি প্রয়োগ করা হয়-
ক) নারীদের ক্ষেত্রে
খ) সংখ্যালঘুদের ক্ষেত্রে
গ) প্রতিবন্ধীদের ক্ষেত্রে
ঘ) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
উত্তর: ঘ) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
প্রশ্ন ৮১. মূল্যবোধের চালিকা শক্তি হলো-
ক) উন্নয়ন
খ) গণতন্ত্র
গ) সংস্কৃতি
ঘ) সুশাসন
উত্তর: গ) সংস্কৃতি
প্রশ্ন ৮২. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
ক) দুর্নীতি দূর হয়
খ) বিনিয়োগ বৃদ্ধি পায়
গ) আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) বিনিয়োগ বৃদ্ধি পায়
প্রশ্ন ৮৩. মূল্যবোধ হলো –
ক) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
খ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
গ) সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
ঘ) মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা
উত্তর: খ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
প্রশ্ন ৮৪. জাতিসংঘের অভিমত অনুসারে, সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো –
ক) দারিদ্র বিমোচন
খ) মৌলিক অধিকার রক্ষা
গ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন
ঘ) নারীদের উন্নয়ন ও সুরক্ষা
উত্তর: গ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন
প্রশ্ন ৮৫. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো –
ক) সরকার পরিচালনায় সাহায্য করা
খ) নিজের অধিকার ভোগ করা
গ) সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
ঘ) নিয়মিত কর প্রদান করা
উত্তর: ঘ) নিয়মিত কর প্রদান করা
প্রশ্ন ৮৬. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
ক) ১৯৪৮
খ) ১৯৫৬
গ) ১৯৪৫
ঘ) ২০০০
উত্তর: ক) ১৯৪৮
প্রশ্ন ৮৭. OIC – এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
ক) ২য় শীর্ষ সম্মেলনে
খ) ৫ম শীর্ষ সম্মেলনে
গ) ৪র্থ শীর্ষ সম্মেলনে
ঘ) ৭ম শীর্ষ সম্মেলনে
উত্তর: ক) ২য় শীর্ষ সম্মেলনে
প্রশ্ন ৮৮. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
ক) এবোটাবাদ
খ) কোয়েটা
গ) বালাকোট
ঘ) গিলগিট
উত্তর: গ) বালাকোট
প্রশ্ন ৮৯. নিচের কোন দেশে ২০২২ সালে G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
ক) ইতালী
খ) যুক্তরাষ্ট্র
গ) ভারত
ঘ) ব্রাজিল
উত্তর: গ) ভারত
প্রশ্ন ৯০. ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ গ্রন্থের রচয়িতা কে?
ক) মার্থা ন্যুসবাম
খ) জোসেফ স্টিগলিটজ
গ) অমর্ত্য সেন
ঘ) জন রাউলস
উত্তর: গ) অমর্ত্য সেন
প্রশ্ন ৯১. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
ক) ত্রিঙ্কোমালী
খ) হাম্বানটোটা
গ) গল বন্দর
ঘ) পোর্ট অব কলম্বো
উত্তর: খ) হাম্বানটোটা
প্রশ্ন ৯২. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
ক) ফ্লোরিডা
খ) হাইতি
গ) কিউবা
ঘ) জ্যামাইকা
উত্তর: গ) কিউবা
প্রশ্ন ৯৩. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য ( goals) রয়েছে ?
ক) ১৫
খ) ১৭
গ) ২১
ঘ) ২৭
উত্তর: খ) ১৭
প্রশ্ন ৯৪. ‘V-20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
ক) কৃষি উন্নয়ন
খ) দারিদ্র বিমোচন
গ) জলবায়ু পরিবর্তন
ঘ) বিনিয়োগ সম্পর্কিত
উত্তর: গ) জলবায়ু পরিবর্তন
প্রশ্ন ৯৫. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
ক) ১৯৭৯ সালে
খ) ১৯৮২ সালে
গ) ১৯৮৩ সালে
ঘ) ১৯৯৮ সালে
উত্তর: খ) ১৯৮২ সালে
প্রশ্ন ৯৬. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮ ) কোথায় অনুষ্ঠিত হয়?
ক) কাটোউইস, পোল্যান্ড
খ) প্যারিস, ফ্রান্স
গ) রোম, ইতালি
ঘ) বেইজিং ,চীন
উত্তর: ক) কাটোউইস, পোল্যান্ড
প্রশ্ন ৯৭. Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত ?
ক) চীন, রাশিয়া
খ) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
গ) জাপান, থাইল্যান্ড
ঘ) তাইওয়ান, হংকং
উত্তর: খ) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
প্রশ্ন ৯৮. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে-
ক) New Development Bank ( NDB)
খ) BRICS Development Bank (BDB)
গ) Economic Development Bank (EDB)
ঘ) International Commercial Bank (ICB)
উত্তর: ক) New Development Bank ( NDB)
প্রশ্ন ৯৯. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
ক) ইথিওপিয়া
খ) জাম্বিয়া
গ) লাইবেরিয়া
ঘ) জিবুতি
উত্তর: ঘ) জিবুতি
প্রশ্ন ১০০. নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত ?
ক) BIMSTEC
খ) CICA
গ) IORA
ঘ) SAARC
উত্তর: ক) BIMSTEC
প্রশ্ন ১০১. নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
ক) NATO
খ) NAM
গ) EU
ঘ) ASEAN
উত্তর: খ) NAM
প্রশ্ন ১০২. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কি বুঝায়?
ক) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
খ) পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
গ) পাঁচটি জাতিসংঘ সংস্থা
ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: ক) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
প্রশ্ন ১০৩. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
ক) তাজাকিস্তান
খ) আজারবাইজান
গ) পর্তুগাল
ঘ) বেলারুশ
উত্তর: ঘ) বেলারুশ
প্রশ্ন ১০৪. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?
ক) সেপ্টেম্বর, ২০১৮
খ) মার্চ, ২০১৯
গ) ফেব্রুয়ারি , ২০১৯
ঘ) ডিসেম্বর , ২০১৮
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ১০৫. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
ক) ফিনল্যান্ড
খ) পোল্যান্ড
গ) অস্ট্রিয়া
ঘ) সুইডেন
উত্তর: গ) অস্ট্রিয়া
প্রশ্ন ১০৬. AC কে DC করার যন্ত্র-
ক) রেকটিফায়ার
খ) অ্যামপ্লিফায়ার
গ) ট্রানজিস্টর
ঘ) ডায়োড
উত্তর: ক) রেকটিফায়ার
প্রশ্ন ১০৭. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে –
ক) লাউড স্পিকার
খ) অ্যামপ্লিফায়ার
গ) জেনারেটর
ঘ) মাল্টিমিটার
উত্তর: ক) লাউড স্পিকার
প্রশ্ন ১০৮. বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?
ক) মাইকোমিটার
খ) হাইগ্রোমিটার
গ) ব্যারোমিটার
ঘ) গ্রাভিমিটার
উত্তর: খ) হাইগ্রোমিটার
প্রশ্ন ১০৯. একটি বাল্বে ”60 W- 220 V” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম ( Ohm) ?
ক) 16.36
খ) 160
গ) 280
ঘ) 806.67
উত্তর: ঘ) 806.67
প্রশ্ন ১১০. নবায়নযোগ্য জ্বালানীর উৎস-
ক) তেল
খ) গ্যাস
গ) কয়লা
ঘ) বায়োগ্যাস
উত্তর: ঘ) বায়োগ্যাস
প্রশ্ন ১১১. কার্বোহাইড্রেট C, H এবং O- এর অনুপাত কত?
ক) ১: ১ : ২
খ) ১ : ২ : ১
গ) ১ : ৩ : ২
ঘ) ১ : ৩ : ১
উত্তর: খ) ১ : ২ : ১
প্রশ্ন ১১২. সোডিয়াম এসিটেটের সংকেত –
ক) CH2COONa
খ) (CH3COO)2Ca
গ) CH3COONa
ঘ) CHCOONa
উত্তর: গ) CH3COONa
প্রশ্ন ১১৩. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি ?
ক) আইসোটোন
খ) আইসোটোপ
গ) আইসোবার
ঘ) আইসোমার
উত্তর: খ) আইসোটোপ
প্রশ্ন ১১৪. খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে –
ক) অক্সিজেন
খ) কার্বন ডাই-অক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) জলীয় বাষ্প
উত্তর: খ) কার্বন ডাই-অক্সাইড
প্রশ্ন ১১৫. ³⁵₁₇Cl মৌলের নিউট্রন সংখ্যা কত?
ক) 17
খ) 18
গ) 35
ঘ) 70
উত্তর: খ) 18
প্রশ্ন ১১৬. কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?
ক) ঘনীভবন
খ) বাষ্পীভবন
গ) গলনাংক
ঘ) স্ফুটনাংক
উত্তর: গ) গলনাংক
প্রশ্ন ১১৭. অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?
ক) জারণ
খ) বিজারণ
গ) প্রশমন
ঘ) পানি যোজন
উত্তর: ক) জারণ
প্রশ্ন ১১৮. কোথায় সাঁতার কাটা সহজ?
ক) পুকুরে
খ) খালে
গ) নদীতে
ঘ) সাগরে
উত্তর: ঘ) সাগরে
প্রশ্ন ১১৯. ডিমে কোন ভিটামিন নেই?
ক) ভিটামিন -এ
খ) ভিটামিন-বি
গ) ভিটামিন-সি
ঘ) ভিটামিন-ডি
উত্তর: গ) ভিটামিন-সি
প্রশ্ন ১২০. কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?
ক) ক্রোমোপ্লাস্ট
খ) ক্লোরোপ্লাস্ট
গ) ক্রোমাটোপ্লাস্ট
ঘ) লিউকোপ্লাস্ট
উত্তর: ক) ক্রোমোপ্লাস্ট
প্রশ্ন ১২১. Which one of the following words is masculine?
ক) mare
খ) lad
গ) pillow
ঘ) pony
উত্তর: খ) lad
প্রশ্ন ১২২. A man whose wife has died is called a –
ক) widow
খ) widower
গ) spinster
ঘ) bachelor
উত্তর: খ) widower
প্রশ্ন ১২৩. Which word is similar to ‘appal’?
ক) deceive
খ) confuse
গ) dismay
ঘ) solicit
উত্তর: গ) dismay
প্রশ্ন ১২৪. Which word means the opposite of ‘dearth ‘ ?
ক) lack
খ) abundance
গ) poverty
ঘ) shortage
উত্তর: খ) abundance
প্রশ্ন ১২৫. Tennyson’s ‘In Memoriam’ is an elegy on the death of –
ক) John Milton
খ) John Keats
গ) Arthur Henry Hallam
ঘ) Sydney Smith
উত্তর: গ) Arthur Henry Hallam
প্রশ্ন ১২৬. Identify the word which is spelt incorrectly :
ক) consciencious
খ) perseverance
গ) convalescence
ঘ) maintenance
উত্তর: ক) consciencious
প্রশ্ন ১২৭. ‘You look terrific in that dress! ‘ The word ‘terrific’ in the above sentence means –
ক) excellent
খ) funny
গ) very ugly
ঘ) horrible
উত্তর: ক) excellent
প্রশ্ন ১২৮. Someone who is capricious is –
ক) easily irritated
খ) wise and willing to cooperate
গ) exceedingly conceited and arrogant
ঘ) known for sudden changes in attitude or behavior
উত্তর: ঘ) known for sudden changes in attitude or behavior
প্রশ্ন ১২৯. Identify the word which remains the same in its plural form :
ক) aircraft
খ) intention
গ) mouse
ঘ) thesis
উত্তর: ক) aircraft
প্রশ্ন ১৩০. Identify the determiner in the following sentence : ‘I have no news for you.”
ক) have
খ) news
গ) no
ঘ) for
উত্তর: গ) no
প্রশ্ন ১৩১. A lost opportunity never returns. Here ‘lost’ is a –
ক) gerund
খ) verbal noun
গ) gerundial infinitive
ঘ) participle
উত্তর: ঘ) participle
প্রশ্ন ১৩২. The saying ‘enough is enough’ is used when you want-
ক) something to continue
খ) something to stop
গ) something to continue until it’s enough
ঘ) to tell instructions are clear
উত্তর: খ) something to stop
প্রশ্ন ১৩৩. He ran with great speed. The underlined part of the sentence is a –
ক) noun phrase
খ) adverb phrase
গ) adjective phrase
ঘ) participle phrase
উত্তর: খ) adverb phrase
প্রশ্ন ১৩৪. ‘We must not be late, else we will miss the train’ This is a –
ক) compound sentence
খ) complex sentence
গ) simple sentence
ঘ) interrogative sentence
উত্তর: ক) compound sentence
প্রশ্ন ১৩৫. Change the voice : ‘Who is calling me?”
ক) By whom am I called?
খ) By whom I am called?
গ) By whom am I being called?
ঘ) Whom am I called by?
উত্তর: গ) By whom am I being called?
প্রশ্ন ১৩৬. An extra message added at the end of a letter after it is signed is called _____ .
ক) corrigendum
খ) postscript
গ) NB
ঘ) RSVP
উত্তর: খ) postscript
প্রশ্ন ১৩৭. Sweet Helen ‘make me immortal with a kiss’ The sentence has been taken from the play –
ক) Romeo and Juliet
খ) Caesar and Cleopatra
গ) Doctor Faustus
ঘ) Antony and Cleopatra
উত্তর: গ) Doctor Faustus
প্রশ্ন ১৩৮. ‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’ – who said this?
ক) Juliet
খ) Romeo
গ) Portia
ঘ) Rosalind
উত্তর: ক) Juliet
প্রশ্ন ১৩৯. ‘Man’s love is of man’s life a thing apart, Tis woman’s whole existence.’ This is taken from the poem of –
ক) P.BShelley
খ) Lord Byron
গ) John Keats
ঘ) Edmund Spenser
উত্তর: খ) Lord Byron
প্রশ্ন ১৪০. Who translated the ‘Rubaiyat of Omar Khayyam’ into English?
ক) Thomas Carlyle
খ) Edward Fitzgerald
গ) D.GRossetti
ঘ) William Thackeray
উত্তর: খ) Edward Fitzgerald
প্রশ্ন ১৪১. ‘Ulysses’ is a novel written by –
ক) Joseph Conrad
খ) Thomas Hardy
গ) Charles Dickens
ঘ) James Joyce
উত্তর: ঘ) James Joyce
প্রশ্ন ১৪২. The short story ‘The Diamond Necklace’ was written by –
ক) Guy de Maupassant
খ) O Henry
গ) Somerset Maugham
ঘ) George Orwell
উত্তর: ক) Guy de Maupassant
প্রশ্ন ১৪৩. ‘All the perfumes of Arabia will not sweeten this little hand’ – Who said this?
ক) Macbeth
খ) Lady Macbeth
গ) Lady Macduff
ঘ) Macduff
উত্তর: খ) Lady Macbeth
প্রশ্ন ১৪৪. ‘Where are the songs of Spring? Aye, where are they? Think not of them, thou hast thy music too.’ -Who wrote this?
ক) William Wordsworth
খ) Robert Browning
গ) John Keats
ঘ) Samuel Coleridge
উত্তর: গ) John Keats
প্রশ্ন ১৪৫. Who is the central character of ‘Wuthering Heights’ by Emily Bronte?
ক) MrEarnshaw
খ) Catherine
গ) Heathcliff
ঘ) Hindley Earnshaw
উত্তর: গ) Heathcliff
প্রশ্ন ১৪৬. ‘The old order changeth, yielding place to new’ This line is extracted from Tennyson’s poem –
ক) The Lotos- Eaters
খ) Tighouns
গ) Locksley Hall
ঘ) Morte d’ Arthur
উত্তর: ঘ) Morte d’ Arthur
প্রশ্ন ১৪৭. Who has written the poem “The Good Morrow”?
ক) George Herbert
খ) Andrew Marvell
গ) John Donne
ঘ) Henry Vaughan
উত্তর: গ) John Donne
প্রশ্ন ১৪৮. ‘Please write to me at the above address’ The word ‘above’ in this sentence is a/an –
ক) noun
খ) adjective
গ) pronoun
ঘ) adverb
উত্তর: খ) adjective
প্রশ্ন ১৪৯. In which sentence is the word ‘past’ used as a preposition?
ক) Writing letters is a thing of the past .
খ) I look back on the past without regret .
গ) I called out to him as he ran past .
ঘ) Tania was a wonderful singer, but she’s past her prime.
উত্তর: ঘ) Tania was a wonderful singer, but she’s past her prime.
প্রশ্ন ১৫০. The word ‘sibling’ means-
ক) a brother
খ) a sister
গ) a brother or sister
ঘ) an infant
উত্তর: গ) a brother or sister
প্রশ্ন ১৫১. Fill in the blank: As she was talking, he suddenly broke__, saying, ‘That’s a lie!’
ক) off
খ) in
গ) down
ঘ) into
উত্তর: খ) in
প্রশ্ন ১৫২. Fill in the blank : You may go for a walk if you feel _____ it .
ক) about
খ) on
গ) like
ঘ) for
উত্তর: গ) like
প্রশ্ন ১৫৩. ‘The Rape of the Lock’ by Alexander Pope is a/an –
ক) epic
খ) ballad
গ) mock-heroic poem
ঘ) elegy
উত্তর: গ) mock-heroic poem
প্রশ্ন ১৫৪. Which of the following is not an American poet?
ক) Robert Frost
খ) W.B Yeats
গ) Emily Dickinson
ঘ) Langston Hughes
উত্তর: খ) W.B Yeats
প্রশ্ন ১৫৫. William Shakespeare was born in-
ক) 1616
খ) 1664
গ) 1564
ঘ) 1496
উত্তর: গ) 1564
প্রশ্ন ১৫৬. H 323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
ক) File transfer
খ) VolP
গ) Data Security
ঘ) File download
উত্তর: খ) VolP
প্রশ্ন ১৫৭. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক) OMR
খ) OCR
গ) MICR
ঘ) Scanner
উত্তর: খ) OCR
প্রশ্ন ১৫৮. একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
ক) Tuples
খ) Attributes
গ) Tables
ঘ) Rows
উত্তর: গ) Tables
প্রশ্ন ১৫৯. Bluetooth কিসের উদাহরণ ?
ক) Personal Area Network
খ) Local Area Network
গ) Virtual Private Network
ঘ) কোনটি নয়
উত্তর: ক) Personal Area Network
প্রশ্ন ১৬০. মোবাইল ফোনে কোন Mode এর যোগাযোগ হয়?
ক) Simplex
খ) Half-duplex
গ) Full-duplex
ঘ) কোনটি নয়
উত্তর: গ) Full-duplex
প্রশ্ন ১৬১. Firewall কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?
ক) Fire attacks
খ) Unauthorized access
গ) Virus attacks
ঘ) Data – driven attack
উত্তর: খ) Unauthorized access
প্রশ্ন ১৬২. TV Remote এর Carrier Frequency-র Range কত?
ক) < 100 MHZ
খ) < 1 GHZ
গ) < 2 GHZ
ঘ) Infrared range এর
উত্তর: ঘ) Infrared range
এর Live MCQ Analytics™: সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 49% ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ১৬৩. নিচের কোনটি Octal number নয়?
ক) 19
খ) 77
গ) 15
ঘ) 101
উত্তর: ক) 19
প্রশ্ন ১৬৪. Time-shared OS- এর জন্য কোন sheduling policy সবচেয়ে ভাল?
ক) First come first serve
খ) Round-robin
গ) Shortest job first
ঘ) Last come first serve
উত্তর: খ) Round-robin
প্রশ্ন ১৬৫. নিচের কোনটি 52(16) এর বাইনারী রূপ?
ক) 01010010(2)
খ) 0111 0011(2)
গ) 0000 1100(2)
ঘ) 1111 0000(2)
উত্তর: ক) 01010010(2)
প্রশ্ন ১৬৬. প্রথম Web browser কোনটি?
ক) Netscape Navigator
খ) WorldWideWeb
গ) Internet Explorer
ঘ) Safari
উত্তর: খ) WorldWideWeb
প্রশ্ন ১৬৭. Social Networking Site – এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়?
ক) image /video
খ) Audio
গ) Text
ঘ) উপরের সবগুলো
উত্তর: ঘ) উপরের সবগুলো
প্রশ্ন ১৬৮. CPU কোন address generate করে?
ক) Physical address
খ) Logical Address
গ) Both physical and logical addresses
ঘ) উপরের কোনটি নয়
উত্তর: খ) Logical Address
Live MCQ Analytics™: সঠিক উত্তরদাতা: 27%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 49% ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ১৬৯. নিচের কোন প্রােগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে?
ক) Interpreter
খ) Emulator
গ) Compiler
ঘ) Simulator
সঠিক উত্তর: গ) Compiler
প্রশ্ন ১৭০. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
ক) Mouse
খ) Microphone
গ) Touch Screen
ঘ) Printer
উত্তর: গ) Touch Screen
প্রশ্ন ১৭১. ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?
ক) পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
খ) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
গ) এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
ঘ) অন্য কোন কারণ আছে
উত্তর: ঘ) অন্য কোন কারণ আছে
প্রশ্ন ১৭২. নিচের কোনটি অমূলদ সংখ্যা ?
ক) 0.4
খ) √9
গ) 5.639
ঘ) √(27/48)
উত্তর: “সঠিক উত্তর নেই”
প্রশ্ন ১৭৩. নিচের কোন পূর্ণ সংখ্যাটি ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
ক) ৪৮
খ) ৫৪
গ) ৫৮
ঘ) ৬০
উত্তর: গ) ৫৮
প্রশ্ন ১৭৪. পনির ও তপনের আয়ের অনুপাত ৪: ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
ক) ৩৬ টাকা
খ) ১২ টাকা
গ) ৭২ টাকা
ঘ) ৮৪ টাকা
উত্তর: গ) ৭২ টাকা
প্রশ্ন ১৭৫. ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে- আসলে ৫৫৮ টাকা হবে?
ক) ৩ বছরে
খ) ৪ বছরে
গ) ৫ বছরে
ঘ) ৬ বছরে
উত্তর: খ) ৪ বছরে
প্রশ্ন ১৭৬. একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হল। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হত। মোটর সাইকেলের ক্রয় মূল্য –
ক) ৬০০০ টাকা
খ) ৫০০০ টাকা
গ) ৪০০০ টাকা
ঘ) ৮০০০ টাকা
উত্তর: ক) ৬০০০ টাকা
প্রশ্ন ১৭৭. ((0.9)3+(0.4)3)/(0.9+0.4) এর মান কত?
ক) 0.36
খ) 0.51
গ) 0.81
ঘ) 0.61
উত্তর: ঘ) 0.61
প্রশ্ন ১৭৮. 3x – 2 > 2x – 1 এর সমাধান সেট কোনটি ?
ক) [1,∞)
খ) (1,∞)
গ) (12,∞)
ঘ) (-1,∞)
উত্তর: খ) (1,∞)
প্রশ্ন ১৭৯. 6x² – 7x – 4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি?
ক) বাস্তব ও সমান
খ) বাস্তব ও অসমান
গ) অবাস্তব
ঘ) পূর্ণ বর্গ সংখ্যা
উত্তর: খ) বাস্তব ও অসমান
প্রশ্ন ১৮০. যদি x4 – x2 + 1 = 0 হয়, তবে, x3 + 1/x3 = কত?
ক) ৩
খ) ২
গ) ১
ঘ) ০
উত্তর: ঘ) ০
প্রশ্ন ১৮১. xx√x = (x√x)x হয়, তবে x এর মান কত?
ক) 3/2
খ) 4/9
গ) 9/4
ঘ) 2/3
উত্তর: গ) 9/4
প্রশ্ন ১৮২. কোন শর্তে loga¹ = 0 ?
ক) a > 0, a ≠ 1
খ) a ≠ 0 , a > 1
গ) a > 0 , a = 1
ঘ) a ≠ 1, a < 0 সঠিক উত্তর: ক) a > 0, a ≠ 1
প্রশ্ন ১৮৩.
চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ || MR, PQ = PR হলে, ∠NRP এর মান নিচের কোনটি?
ক) 90°
খ) 55°
গ) 45°
ঘ) 35°
উত্তর: ঘ) 35°
প্রশ্ন ১৮৪. P = {x:x, 12 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x:x, 3 এর গুণিতক এবং x≤12 } হলে, P-Q কত?
ক) {1,2,4}
খ) {1,3,4}
গ) {1,3,6}
ঘ) { 1,2,6}
উত্তর: ক) {1,2,4}
প্রশ্ন ১৮৫. cos(nπ/2) অনুক্রমটির চতুর্থ পদ কোনটি?
ক) -1
খ) 1
গ) 1/2
ঘ) 0
উত্তর: খ) 1
প্রশ্ন ১৮৬. ৬ জন খেলোয়ারকে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়?
ক) ১০
খ) ২০
গ) ৬০
ঘ) ১২০
উত্তর: ক) ১০
প্রশ্ন ১৮৭. শুদ্ধ বানান কোনটি?
ক) অধোগতি
খ) অধঃগতি
গ) অধগতি
ঘ) অধোঃগতি
উত্তর: ক) অধোগতি
প্রশ্ন ১৮৮. সঠিক বানান কোনটি ?
ক) Indwelling
খ) Indwling
গ) Indweling
ঘ) Indulling
উত্তর: ক) Indwelling
প্রশ্ন ১৮৯. বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
ক) ‘ধ’
খ) ন’
গ) ‘প’
ঘ) ‘ল’
উত্তর: খ) ন’
প্রশ্ন ১৯০. যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
ক) TERE
খ) TEER
গ) TREE
ঘ) FREE
উত্তর: গ) TREE
প্রশ্ন ১৯১. ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
ক)
খ)
গ)
ঘ)
উত্তর: খ)
প্রশ্ন ১৯২. রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে , যদি রোলারকে –
ক) ঠেলে নিয়ে যাওয়া যায়
খ) টেনে নিয়ে যাওয়া যায়
গ) তুলে নিয়ে যাওয়া যায়
ঘ) সমান সহজ হয়
উত্তর: খ) টেনে নিয়ে যাওয়া যায়
প্রশ্ন ১৯৩. .১×.০১×.০০১ = ?
ক) ১.০০০১
খ) .১০০০১
গ) .০০০০১
ঘ) ০.০০০০০১
উত্তর: ঘ) ০.০০০০০১
প্রশ্ন ১৯৪. যদি চ × G = ৮২ হয়, তবে J × ট = ?
ক) ১২০
খ) ৯২
গ) ১১৫
ঘ) ১১০
উত্তর: ঘ) ১১০
প্রশ্ন ১৯৫.
ক)
খ)
গ)
ঘ)
উত্তর: ক)
প্রশ্ন ১৯৬.
ক)
খ)
গ)
ঘ)
উত্তর: খ)
প্রশ্ন ১৯৭.
ক)
খ)
গ)
ঘ)
উত্তর: ঘ)
প্রশ্ন ১৯৮. কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
ক) আয়ত্তাধীন, অহেরাত্রি, অদ্যপি
খ) গড্ডালিকা , চিণ্ময়,কল্যাণ
গ) গৃহন্ত, গণনা, ইদানিং
ঘ) আবশ্যক , মিথস্ক্রিয়া গীতালি
উত্তর: ঘ) আবশ্যক , মিথস্ক্রিয়া গীতালি
প্রশ্ন ১৯৯. ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?
ক) ১২০
খ) ১৪০
গ) ১৬০
ঘ) ৮০
উত্তর: খ) ১৪০
প্রশ্ন ২০০. একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে , তারপর আবার ১২ মাইল উত্তরে যায় । সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে?
ক) ১৭
খ) ২৮
গ) ২১
ঘ) ২০
উত্তর: ঘ) ২০