• What is Preposition?
    • Pre শব্দের অর্থ পূর্বে এবং Position শব্দের অর্থ অবস্থান। যে Word Noun বা Pronoun-এর পূর্বে বসে সেই Noun বা Pronoun-এর সঙ্গে বাক্যের অন্যান্য Word-এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে।
    • Example
  • গঠন ও কার্যকারিতা ভেদে Preposition-এর শ্রেণি বিন্যাস
    • 1. Simple Preposition : এ কটি Word দ্বারা গঠিত Prepositionই হলো Simple Preposition যেমন : In, On, by, at, with, ইত্যাদি।
    • 2. Double Preposition: দুটি Simple Preposition যুক্ত হয়ে Double Preposition-এর মতো ব্যবহৃত হয়। যেমন : Within (with+in), into (in+to)
    • 3. Compound Preposition : Noun, adjective বা adverb-এর পূর্বে Simple Preposition যুক্ত হয়ে যে Preposition গঠিত হয় তাকে Compound Preposition বলে। এখানে On এর স্থানে a এবং by এর স্থানে b বা be হয়। যেমন : about (on+by+out), below (by+low)
    • 4. Phrase Preposition : দুই বা ততোধিক Preposition (বাWord) একত্রে Phrase Preposition গঠন করে। যেমন : In front of, In order to , In lieu of ইত্যাদি।
    • 5. Participle Preposition : Participle of verb (Present or past) কখনো কখনো Preposition-এর মতো ব্যবহৃত হয়। যেমন : I saw the people walking past him.
    • 6. Disguised Preposition : অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় on, at, of, Preposition-এর পরিবর্তে a বা o ব্যবহৃত হয়। এরূপ a বা o কে Disguised Preposition বলে।
    • 7. Special Preposition : Than ও but মূলত Conjunction হলেও কখনো আবার Preposition রূপে ব্যবহৃত হয়। তখন তাদের Special Preposition বলে। যেমন : Iam older than her.
    • 8. Verbal Preposition : এই জাতীয় Preposition Verb-এর পূর্বে যুক্ত হয়ে নতুন Verb গঠন করে। যেমন : Overlook (Over+look), Withdraw (with+draw).
  • Preposition- ব্যবহারের নিয়ম –
    • At এর ব্যবহার
      • ১।অবস্থান বুঝাইতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে যেমনঃ গ্রাম, এলাকা, মহল্লা ও ছোট শহরের আগে at বসে।যেমনঃ at Baratengra, at Chashara
      • ২। সময় বুঝাইতে at বসে। যেমনঃ I go to bed at 10 o’ clock.
      • ৩।অবস্থা বুঝাইতে at বসে। যেমনঃ The country is at war now.
      • ৪।হার / গতি বুঝাইতে at বসে। যেমনঃ Iffat was driving the car at 100 kilometers per hour.
      • ৫।দায়িত্ব বুঝাইতে at বসে। যেমনঃ You must repair it at your own cost.
      • ৬।দূরত্ব বুঝাইতে at বসে। যেমনঃ Barguna is at 50 kilometers from here.
      • ৭।বয়স বুঝাইতে at বসে। যেমনঃ He lost his father at 10.
      • ৮।দিক বুঝাইতে at বসে। যেমনঃ He pointed the gun at him.
      • নিম্নের শব্দ গুলোর পর at বসে।
      • arrive, astonished, annoyed, envy, fire, knock, shame, smile, laugh, surprised, louch, wonder, alarm, jeer.
    • To এর ব্যবহার
      • ১।কোন স্থানে আসা এবং যাওয়া বুঝালে ঐ স্থানের আগে to বসে।যেমনঃ i. He goes to school everyday. ii. He came to Bangladesh in 1971.
      • বিঃদ্রঃ আসা এবং যাওয়া বুঝালেও home, abroad, here, there এর আগে to বসে না।
      • ব্যতিক্রমঃ From here to there.
      • ২।বাক্যে V+তে / র = to+V1. যেমনঃ i. He told me to read a book. ii.I have nothing to give you.
      • ৩।ব্যক্তির কাছে বুঝালে তার আগে to বসে।যেমনঃ He came to me.
      • ৪।অনুসারে বুঝাতে to বসে।যেমনঃ The food is to me test.
      • ৫।সীমানার বাইরে বুঝাতে to বসে।যেমনঃ Japan is to the east of our country.
      • ৬।পর্যন্ত বুঝাতে to বসে।যেমনঃ They fought to the last.
      • ৭।পরিমান / হার বুঝাতে to বসে।যেমনঃ There are 2.54 c.m. to an inch.
      • নিম্নের শব্দ গুলোর পর to বসে।
      • incline, harmful, beneficial, injurious, according, accustomed, add, admit, adjacent, affectionate, attend, bar, cling, belong, close, commit, common, known, confined, congenial, contrary, dedicate, devote, expose, exceptional, yeld, grateful, hostile, indebted, introduced, irrelevant, liable, loyal,object, prefer, preferable, senior,junior, superior,talk, inferior, prone, refer, reply, speak, lead, eager,willing.
    • In এর ব্যবহার
      • ১।কোন বিষয় বা ভাষায় বুঝালে তার আগে in বসে। যেমনঃ in English, in Accounting, in Arabic.
      • ২।বড় স্থান বুঝাতে in বসে। যেমনঃ We live in Dhaka.
      • ৩।সময়ের ক্ষেত্রে ( মাস / বছর / ঋতুর নাম ) বুঝাতে in বসে। যেমনঃ We get freedom in December in 1971.
      • ৪।ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ I am unable to help you in this regard.
      • ৫।অবস্থা বুঝাতে in বসে। যেমনঃ He is in a good health.
      • ৬।বিবেচনা বুঝাতে in বসে। যেমনঃ You have to do it in your own interest.
      • ৭।পেশার ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ He has been in politics.
      • ৮।মাধ্যম বুঝাতে in বসে। যেমনঃ You have to pay the bill in cash.
      • ৯।অনুপাতের ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ In England, one in three enters higher education.
      • নিম্নের শব্দ গুলোর পর in বসে।
      • expert, excel, indulge, succeed, believe, assist, interested, consist (নিহিত অর্থে), lie, encourage, grory, persist, rich, trade.
    • For এর ব্যবহার
      • ১।সময়ের আগে ধরে / যাবৎ / ব্যাপিয়া বুঝাইতে for বসে। যেমনঃ It has been raining for two hours.
      • ২।জন্য বুঝাইতে for বসে। যেমনঃ What can I do for you?
      • ৩।সাহায্য অর্থে বুঝাইতে for বসে। যেমনঃ Would you please do it for me?
      • ৪।কারন বুঝাইতে for বসে। যেমনঃ Rajshahi is famous for its mangoes.
      • ৫।সমর্থন বুঝাইতে for বসে। যেমনঃ Are you for the proposal?
      • ৬।মূল্য বুঝাইতে for বসে। যেমনঃI bought this pen for 20 taka.
      • ৭।বিনিময় বুঝাইতে for বসে। যেমনঃ You will get a coupon for every 100 taka you pay.
      • নিম্নের শব্দ গুলোর পর for বসে।
      • compensate, ask, affection, appetite, bound, care, desire, long, fit, search, seek, thirst, zeal, zest.
    • From এর ব্যবহার
      • ১। কারো নিকট হইতে অথবা কোন স্থান হইতে বুঝাইলে from বসে। যেমনঃ
      • আমার নিকট হইতে = from me.
      • ঢাকা থেকে = From Dhaka.
      • i. The man come from abroad. ii. Don’t get down from a running bus.
      • নিম্নের শব্দ গুলোর পর from বসে।
      • refrain, resist, obstrain, prohibited, protect, prevent, preserve, aloof, deferent, suffer.
    • Of এর ব্যবহার
      • ১।সম্পর্ক বুঝাতে of বসে। যেমনঃ I know nothing of it.
      • ২।অধিকার / মালিকানা বুঝাতে of বসে। যেমনঃ It is the house of Mr. Khan.
      • ৩।উৎপন্ন / উদ্ভুত অর্থ বুঝাতে of বসে। যেমনঃ He comes of a respectable family.
      • ৪।উপকরণ বুঝাতে of বসে। যেমনঃ The house is made of stone.
      • ৫।কারন বুঝাতে of বসে। যেমনঃ The young boy of cholera.
      • fond, sure, conscious, aware, inform, proud, boast, capable, deprieve, devoid, accused, charged, advantage, dull, afraid, approve, bereft, cause, consist(গঠিত অর্থে), cure, in the habit, in favour, envious, fear, full, ignorant, get rid, jealous, shortage.
    • On এর ব্যবহার
      • ১।নদীর তীরে বুঝাতে on বসে। যেমনঃ Dhaka is on the Buriganga.
      • ২।কোন কিছুর উপরে সংলগ্ন বুঝাতে on বসে। যেমনঃ The book is on the table.
      • ৩।Floor এর সংখ্যা বুঝাতে on বসে। যেমনঃ The office is on the 4th floor.
      • ৪।সীমানার উপর বুঝাতে on বসে। যেমনঃ The Buriganga is on the south of Dhaka.
      • ৫।বার / তারিখের পূর্বে এবং দিবসের আগে বুঝাতে on বসে। যেমনঃ He will come back on Sunday on the 5th May.
      • ৬।সম্বন্ধে বুঝাতে on বসে। যেমনঃ He wrote an essay on the cow.
      • ৭।নির্ভরতা বুঝাতে on বসে। যেমনঃ We live on rice.
      • ৮।অনুসারে বুঝাতে on বসে। যেমনঃ He has taken leave on medical advice.
      • ৯।সময়ের বর্ণনা বুঝাতে on বসে। যেমনঃ The river looks beautiful on a moonlit night.
      • নিম্নের শব্দ গুলোর পর on বসে।
      • congratulate, comment, pride, rely, bestowed, insist, determined, depend, impose, reflect, take pity.
    • By এর ব্যবহার
      • ১।কোন উপায় বা পদ্বতির মাধ্যমে বুঝাইতে তার আগে by বসে। যেমনঃ By hard labour.
      • ২।পাশে বুঝাতে by বসে। যেমনঃ He sat by me.
      • ৩। মাধ্যম বুঝাতে by বসে। যেমনঃ Nipu achieved success by determination.
      • ৪।পথ অর্থে বুঝাতে by বসে। যেমনঃ I shall travel by road.
      • ৫।শপথ নেয়া বুঝাতে by বসে। যেমনঃ I swear by almighty Allah.
      • ৬।Passive Form-এ by বসে। যেমনঃ The work was done by me.
      • ৭পরিমাপ বুঝাতে by বসে। যেমনঃ The room is 12 feet by 10 feet.
      • ৮সময়(সুনির্দিষ্ট) বুঝাতে by বসে। যেমনঃ He will come back by 5 pm.
      • ৯।হার বুঝাতে by বসে। যেমনঃ They are improving day by day.
      • ১০।কারো সম্পর্কে জানতে অর্থ বুঝাতে by বসে। যেমনঃ He is an American by birth.
      • ১১।যানবাহনে ভ্রমণ বুঝাতে by বসে। যেমনঃ We went to Khulna by bus.
      • নিম্নের শব্দ গুলোর পর by বসে।
      • accompanied, affected, judge.
    • With এর ব্যবহার
      • ১।সাথে বুঝাতে with বসে। যেমনঃ He came with me.
      • ২।দ্বারা / দিয়া বুঝাতে with বসে। যেমনঃ I killed the snake with a stick,
      • ৩।কারন with বসে। যেমনঃ The shadow lengthened with the approach of the sun.
      • নিম্নের শব্দ গুলোর পর with বসে।
      • burden, cope, keep, up, keep pace, acquitted, angry, annoy, beset, blessed, covered, compare(ব্যক্তির সাথে হলে with কিন্তু জিনিসের সাথে হলে to), content, familiar, invest, popular, reward.
    • Off-এর ব্যবহার
      • ১: নির্দিষ্ট স্থান থেকে দূরে কিংবা সময়ের ব্যবধান বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: (a) I called him but he ran off. (b) Summer is not far off now.
      • ২: কোনো কিছু দূরীভূত হয়েছে বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: (a) Take your shoes off. (b) He has had his beard shaved off.
      • ৩: বন্ধ কিংবা বাতিল বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: The ceremony is off.
      • The switch of the fan has been made off.
      • ৪: কর্ম থেকে দূরে বা ছুটি বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: (a) She is off today. (b) I have got three days off next week.
    • Into এর ব্যবহার
      • ১।গতিশীলতা বুঝাতে into বসে। যেমনঃ The teacher entered into the class room.
      • ২।অবস্থার পরিবর্তন বুঝাতে into বসে। যেমনঃ Water is changed into snow.
      • ৩।সংঘর্ষ বুঝাতে into বসে। যেমনঃ The truck crashed into a parked car.
      • ৪।সংখ্যায় ভাগ হওয়া বুঝাতে into বসে। যেমনঃ They were divided into three groups.
      • ৫।নির্দেশ বুঝাতে into বসে। যেমনঃ Speak clearly into the microphone.
    • Above এর ব্যবহার
      • ১।উপরে বুঝাতে above বসে। যেমনঃ The water came above our knees.
      • ২।অবস্থান বুঝাতে above বসে। যেমনঃ The sun is above our head now.
      • ৩।পরিমাণে বুঝাতে above বসে। যেমনঃ Present temperature is above average.
      • ৪।এতটাই সৎ / ভালো বুঝাতে above বসে। যেমনঃ Hemani is above suspicion.
      • ৫।অতিমাত্রা বুঝাতে above বসে। যেমনঃ I couldn’t hear him above the noise of the traffic.
    • About এর ব্যবহার
      • ১।সম্পর্কে / বিষয়ে বুঝাতে about বসে। যেমনঃ I knew something about it.
      • ২।চারদিকে বুঝাতে about বসে। যেমনঃ The runners were running about the circle.
      • ৩।উপলক্ষ বুঝাতে about বসে। যেমনঃ He came here about the marriage ceremony.
      • ৪।প্রায় / কাছাকাছি বুঝাতে about বসে। যেমনঃ He has lost about 1 lac taka.
    • After এর ব্যবহার
      • ১।পরে বুঝাতে after বসে। যেমনঃ He came after me.
      • ২।অসংখ্যবার বুঝাতে after বসে। যেমনঃ I’ve told him time after not to do that.
      • ৩।পিছনে পিছনে বুঝাতে after বসে। যেমনঃ They run after the thief.
      • ৪।ব্যাপক সময় বুঝাতে after বসে। যেমনঃ He returned home after a month.
      • ৫।ঠিক পরবর্তী কোন কিছু বুঝাতে after বসে। যেমনঃ Issa is the tallest after Mimi.
      • ৬।মোটের উপর বুঝাতে after বসে। যেমনঃ After all, he is a good boy.
      • ৭।বিপরিত ঘটনা বুঝাতে after বসে। যেমনঃ The house is pleasantly cool after the extreme heat outside.
    • Before এর ব্যবহার
      • ১।পূর্বে বুঝাতে before বসে। যেমনঃ He came before lunch.
      • ২।সম্মুখে / সামনে বুঝাতে before বসে। যেমনঃ He stood before me.
      • ৩।তূলনামূলক ভাবে আগে / বিশেষ গুরুত্ব বুঝাতে before বসে। যেমনঃ He puts his work before everything.
    • Among এর ব্যবহার
      • ১। কিছুর মধ্যে( চারদিক বেষ্টিত ) বুঝাতে among বসে। যেমনঃ There is a house among the trees.
      • ২।দু’য়ের অধিকের মধ্যে বুঝাতে among বসে। যেমনঃ Divided the mangoes among the three boys.
    • Within এর ব্যবহার
      • ১।সময়ের মধ্যে বুঝাতে within বসে। যেমনঃ He will come back within a month.
      • ২।সামর্থ্যের মধ্যে বুঝাতে within বসে। যেমনঃ We should live within our means.
    • Over এর ব্যবহার
      • ১।উপর বুঝাতে over বসে। যেমনঃ There is a bridge over the river.
      • ২।পারাপার বুঝাতে over বসে। যেমনঃ They run over the glass.
      • ৩। সমগ্র / সারা অর্থ বুঝাতে over বসে। যেমনঃ They have traveled over the world.
      • ৪।বিপরিত পাশ বুঝাতে over বসে। যেমনঃ They live over the road.
      • ৫।অধিক বুঝাতে over বসে। যেমনঃ He was in America for over a month.
      • ৬।উপরস্থ কর্মকর্তা বুঝাতে over বসে। যেমনঃ He has a director over him.
      • ৭।মাধ্যম বুঝাতে over বসে। যেমনঃ He talked over telephone.
    • Under এর ব্যবহার
      • ১।নিচে বুঝাতে under বসে। যেমনঃ The ball is under the table.
      • ২।ছোট / কম পরিমান / বয়স বুঝাতে under বসে। যেমনঃ i. He is under 20. ii. He earns under 5000.
      • ৩।অধীনে আর্থ বুঝাতে under বসে। যেমনঃ The building is under construction.
      • ৪।অবস্থা বুঝাতে under বসে। যেমনঃ He is under sentence to death.
    • Between এর ব্যবহার
      • ১।দুইয়ের মধ্যে বুঝাতে between ব্যবহৃত হয়। যেমনঃ i. He stood between his two brothers. ii.Divide the mango between two sisters.
    • Without এর ব্যবহার
      • ১।ছাড়া অর্থ বুঝাতে without ব্যবহৃত হয়। যেমনঃ i. He found the place without difficulty. ii.We can’t live without water.
    • Beyond এর ব্যবহার
      • ১।পিছনে / অপরদিক অর্থ বুঝাতে beyond বসে। যেমনঃ The road continues beyond the villages up into the hills.
      • ২।সময়ের পরে বুঝাতে beyond বসে। যেমনঃ It won’t go on beyond midnight.
      • ৩।সাধ্যের বাইরে বুঝাতে beyond বসে। যেমনঃ The car was beyond repair.
    • Down এর ব্যবহার
      • ১।উপর থেকে নিচের দিকে বুঝাইতে down বসে। যেমনঃ The boy has fallen down from the roof
    • Up এর ব্যবহার
      • ১। নিচ থেকে উপরের দিকে বুঝাইতে up বসে। যেমনঃ i. Go up the hill. ii. Climb up the tree.
    • Besides এর ব্যবহার
      • ১।এছাড়াও বুঝাইতে besides বসে। যেমনঃ I have another pen besides this.
    • Since এর ব্যবহার
      • ১।‘হইতে’ অর্থে poinr of time এর পূর্বে since বসে। যেমনঃ since 1971, since Sunday, since June.
    • Beside এর ব্যবহার
      • ১।পাশে বুঝাতে by এর মত beside বসে। যেমনঃ beside me, beside the man, beside you.
    • Through এর ব্যবহার
      • ১।ভিতর / মধ্য দিয়ে বুঝাতে Through বসে। যেমনঃ through the forest, through struggle.
    • Across এর ব্যবহার
      • ১।আড়াআড়ি ভাবে / অপর পার্শ্বে বুঝাতে across বসে। যেমনঃ i. Go across the street, ii. My house is just across the road.
    • Off এর ব্যবহার
      • ১।দূরে / বিচ্ছিন্ন অর্থে off বসে। যেমনঃ i. Be off from here, ii. Swithch the fan off.
    • Below এর ব্যবহার
      • ১।নিম্নে বর্নিত, নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা কম,পর্যায়ের নিচে বুঝাতে across বসে। যেমনঃ i. My particulars are given below. ii. Rahim has got below 80% marks. iii. He lives below middle class status.